যুদ্ধজাহাজে হামলার বদলা! শনিবার মধ্যপ্রাচ্যে পরপর ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল মার্কিন সেনা। একটি বিবৃতিতে এমনটাই দাবি করেছে আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একইসঙ্গে তারা স্পষ্ট করেছে, ইরানের হামলার কোনও মার্কিন আধিকারিকের ক্ষতি হয়নি।
সেন্টকম তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘তেহরানের ব্যর্থ হামলার পর, খার্গ দ্বীপের উপকূলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর তেলবাহী ট্যাঙ্কার ‘এম/টি ডাউনি’ এবং জাস্কের কাছে ‘এম/টি স্টার্ক ১’-কে ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া ওমান উপসাগরে তাদের আরও একটি তেলবাহী ট্যাঙ্কার ‘এম/টি কাইলো’ – যা ‘নক্সেন’ নামেও পরিচিত, সেটিকেও গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী। তবে অভিযানের আগে জাহাজের নাবিক ও নৌকর্মীদের জাহাজটি পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল।’ সেন্টকম-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার হুমকি দিয়ে বলেন, “আইআরজিসি-র কাছে বার্তাটি স্পষ্ট হওয়া উচিত: আপনারা যদি আমাদের দু’টি জাহাজে গুলি চালান, তাহলে আপনাদের আরও বড় মূল্য চোকাতে হবে। আমরা আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করব। আমাদের বাহিনীদের রক্ষায় বিন্দুমাত্র দ্বিধা করব না।”
আরও পড়ুন:
উল্লেখ্য, দিন কয়েক আগেই ইরানে বড়সড় হামলা চালিয়েছে মার্কিন সেনা। মঙ্গলবার তেহরান-সহ একাধিক এলাকায় আকাশ থেকে আছড়ে পড়ে ‘মৃত্যুবাণ’। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। গোটা ইরানে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। আহতের সংখ্যা শতাধিক। মার্কিন হামলাকে ‘বর্বর অপরাধ’ বলে উল্লেখ করেছিল তেহরান। তার রেশ কাটতে না কাটতেই ফের মার!
সর্বশেষ খবর
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির
-
কথা রেখে বাংলায় বিজ্ঞপ্তি শুভেন্দু সরকারের, তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি
-
এশিয়া কাপে ভারতের ‘সিংহীবাহিনী’র গর্জন, লজ্জার রেকর্ড গড়ে ধরাশায়ী পাকিস্তান
-
৬২ ঘণ্টা পর স্বাভাবিক রেল পরিষেবা! কীভাবে এত বড় ধস? আইআইটি খড়গপুরের সাহায্য নেবে রেল
-
অঙ্কে গোঁজামিল! জিডিপি-র নম্বর ছেড়ে দেশবাসীর আর্থিক দুরবস্থায় নজর দিক কেন্দ্র