Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
RSS

আমেরিকার পর ব্রিটেন, ভগবতের সভা ঘিরে বিক্ষোভ! বিতর্ক নিয়ে মুখ খুলল সংঘ

লন্ডনে ভাগবতের প্রস্তাবিত অনুষ্ঠানের নিন্দা জানানোর আহ্বান জানিয়ে ব্রিটেনের ২০টি সংগঠন মেয়র সাদিক খানকে চিঠি লিখেছেন। তাদের দাবি, ভগবতের ব্রিটেন সফর আসলে জনসংযোগ বাড়ানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা। সংঘ প্রধান ব্রিটেনে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরি করে আরএসএস-এর ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২০:২৮

options
link
আমেরিকার পর ব্রিটেন, ভগবতের সভা ঘিরে বিক্ষোভ! বিতর্ক নিয়ে মুখ খুলল সংঘ zoom
সংঘ প্রধান মোহন ভগবত। ফাইল ছবি।
Advertisement

আমেরিকার পর ব্রিটেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভগবতের সভা ঘিরে বিক্ষোভের ঝড়। ব্রিটেনে যাতে তাঁকে সভা করতে না দেওয়া হয়, সেই দাবিতে সরব সে দেশের একাধিক সংগঠন। এই পরিস্থিতিতে মুখ খুলল সংঘ।

শুক্রবার লন্ডনে একটি সাংবাদিক বৈঠক করেন সংঘের মিডিয়া ইন-চার্জ সুনীল আম্বেদকর। সেখানে তিনি বলেন, “আমরা শান্তি, সংহতি ও ঐক্যের পক্ষে। সবার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। গণতন্ত্রে ভিন্ন মত থাকতেই পারে। ভিন্ন মত প্রকাশ করাটা অত্যন্ত স্বাভাবিক বিষয় বলেই আমি মনে করি। তাই আমরা আলোচনার জন্য প্রস্তুত। যাঁরা আলোচনা করতে ইচ্ছুক, আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছি।” তিনি আরও বলেন, “এখানে লুকনোর কিছু নেই। আরএসএস খোলামেলাভাবে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরতে প্রস্তুত। আমরা কে, কী ভাবি, কীভাবে ভাবি এবং পৃথিবী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি – সে সব বিষয় তুলে ধরতেই আমরা এখানে এসেছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লন্ডনে ভাগবতের প্রস্তাবিত অনুষ্ঠানের নিন্দা জানানোর আহ্বান জানিয়ে ব্রিটেনের ২০টি সংগঠন মেয়র সাদিক খানকে চিঠি লিখেছেন। তাদের দাবি, ভগবতের ব্রিটেন সফর আসলে জনসংযোগ বাড়ানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা। সংঘ প্রধান ব্রিটেনে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরি করে আরএসএস-এর ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন। শুধু তাই নয়, সংঘকে তারা ‘ইউরোপীয় ফ্যাসিবাদ থেকে সরাসরি অনুপ্রেরণা গ্রহণকারী এক কর্তৃত্ববাদী গোষ্ঠী’ হিসাবে অভিহিত করেছে। একইসঙ্গে তাদের দাবি, আরএসএস-এর কোনও কর্মসূচির জন্য যেন ব্রিটেনে তাদের জায়গা দেওয়া না হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.