সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে জেতার জন্য কতটা বেপরোয়া হতে পারেন প্রার্থীরা? উত্তরপ্রদেশের পুর ভোটে এর হাতে-গরম উদাহরণ মিলল। যোগী আদিত্যনাথের দলের এক নেতা ভোটের জন্য বিতর্কিত মন্তব্য করে বসলেন।
[জঙ্গি দলে নাম লেখানো ফুটবলারের অনন্তনাগে আত্মসমর্পণ]
ওই বিজেপি নেতার নাম রঞ্জিৎ শ্রীবাস্তব। বারাবাঁকির পুরভোটে এই নেতার স্ত্রী প্রার্থী হয়েছেন। স্ত্রীকে জেতাতে গিয়ে জনসভায় রঞ্জিৎ বলেন, ‘‘মুসলমানদের স্পষ্ট করে বলছি ভোটটা আমাদের দিন। এটা কোনও ভিক্ষার বিষয় নয়। আমাদের ভোট দিলে শান্তিতে থাকবেন। আর তা না হলে বুঝবেন কপালে খারাপ কিছু অপেক্ষা করে রয়েছে।’’ এখানেই থামেননি ওই বিজেপি নেতা। তাঁর সংযোজন, এখন সমাজবাদী পার্টির জমানা নয়। বিজেপি যা বলবে তাই করতে হবে। ভোট অন্য জায়গায় দিলে কেউ আপনাদের বাঁচাতে আসবে না। বুঝতে পারবেন কত ধানে কত চাল। রাস্তা হবে না, নিকাশির বারোটা বাজবে। রঞ্জিৎ শ্রীবাস্তব যেখানে এই বক্তব্য রাখেন তখন সেখানে ছিলেন যোগী মন্ত্রিসভার দুই সদস্য। দুই মন্ত্রীর সামনেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে যেতে থাকেন ওই বিজেপি কাউন্সিলর।
[কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ‘রাফালে’ চুক্তির পক্ষেই সওয়াল বায়ুসেনা প্রধানের]
রঞ্জিৎ শ্রীবাস্তব যে কেন্দ্রের কাউন্সিলর ছিলেন, তা এবার মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। স্ত্রীর হয়ে প্রচারে গিয়ে এই বেফাঁস মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিরোধীরা সমালোচনা শুরু করেছে। বেকায়দায় পড়ে বিজেপি নেতৃত্ব দলীয় নেতার মন্তব্য থেকে দূরত্ব রেখেছে। পরে গেরুয়া শিবির জানায় দল এই মন্তব্যকে সমর্থন করে না। তবে এতে খুশি নয় সমাজবাদী পার্টি। নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিরোধীরা। বারাবাঁকির বেশ কিছু এলাকা মুসলিম প্রভাবিত। রঞ্জিৎ শ্রীবাস্তবের এই মন্তব্যে সংখ্যালঘু ভোট বিজেপির হাতছাড়া হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পুরভোট বিজেপির কাছে অ্যাসিড টেস্ট।
সর্বশেষ খবর
-
প্রধান অতিথি নদী! যোগ দেবেন নাকি সবুজে ঘেরা এই বর্ণময় অনুষ্ঠানে?
-
বেতন-সহ কাজের সুরক্ষার দাবি, আন্দোলনের হুঁশিয়ারি জীবিকা সেবকের
-
বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট লড়াই! যন্ত্রমানবকে হারাতে পারলেন মার্কিন যুবক? ভাইরাল ভিডিও
-
চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
-
ইউক্রেন যুদ্ধের মাঝেও অক্ষত দুর্গ! রাশিয়ায় নির্বাচনে পুতিন ঝড়ে সাফ বিরোধীরা