সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএম নিয়ে বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগ রুখতে এবার আসরে নামল জাতীয় নির্বাচন কমিশন৷ ২০১৯-র লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির আস্থা পেতে VVPAT প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার৷ আগামী নির্বাচনে দেশের প্রতিটি বুথে ভিভিপিএটি প্রযুক্তি থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷
[জঙ্গিদের গুলিতে শহিদ এক জওয়ান, ফের উত্তপ্ত উপত্যকা]
নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের সাধারণ নির্বাচনে প্রতিটি বুথে ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়াবল পেপার অডিট ট্রেইল) মেশিন বসানোর জন্য দেশীয় বিভিন্ন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে৷ প্রাথমিকভাবে ১৭.৪৫ লক্ষ মেশিন কেনা হবে৷ এই মুহূর্তে কমিশনের হাতে রয়েছে ৯.৪৫ লক্ষ মেশিন৷ চলতি বছরের শেষের দিকে আরও আট লক্ষ নতুন মেশিন কেনার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ইভিএম মেশিন কেনার জন্য ১২ হাজার কোটি টাকা ও ভিভিপ্যাট মেশিন কেনার জন্য ৩ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র৷
[সুপ্রিম নির্দেশের পর কোথায় কোথায় লাগবে আধার?]
কীভাবে কাজ করে এই ভিভিপিএটি যন্ত্র? সংবাদ সংস্থা সূত্রে খবর, ভোটার যে দলের প্রতীকে ভোট দেবেন, তার একটি প্রিন্ট আউট ওই মেশিন থেকে বেরিয়ে ভোট বক্সে পড়বে৷ ওই কাগজ ভোটদাতারা বাড়িতে নিয়ে যেতে পারবে না৷ বেশ কিছু জায়গায় পরীক্ষমূলকভাবে প্রয়োগ করা হয়েছে৷ এর আগে দিল্লি, উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা৷ কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল ও আম আদমি পার্টি ও মায়াবতীর বিএসপির তরফেও নির্বাচনে যন্ত্রের কারসাজির অভিযোগ তোলা হয়৷ ফলে, আগামী নির্বাচনগুলিতে স্বচ্ছতা আনতে তৃণমূল-সহ ১৬টি রাজনৈতিক দল ব্যালট ফিরিয়ে আনারও দাবি জানায়৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধীদের আস্থা পেতে আগামী নির্বাচনে ১০০ শতাংশ বুথে ভিভিপ্যাটের ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে জানান কমিশনের এক শীর্ষ আধিকারিক৷
সর্বশেষ খবর
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!