সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা দিল্লিতে (Delhi)। পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দশ জনকে। একটি নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার করা দু’ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
अलीपुर में दुखद हादसा हुआ। ज़िला प्रशासन राहत और बचाव के काम में जुटा हुआ है। मैं स्वयं राहत कार्य पर नज़र रखे हुए हूँ।
Advertisementदिवंगत आत्माओं की शांति के लिए ईश्वर से प्रार्थना करता हूँ। https://t.co/ShLAJSOneX
Advertisement— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 15, 2022
দিল্লির আলিপুর বোকারি এলাকায় দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের সকলকেই হাসপাতালে ভরতি করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। সংকটজনক অবস্থায় রয়েছেন আরও দু’জন। কেজরিওয়াল জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী নিজেও উদ্ধারকাজের দিকে নজর রাখছেন।
Alipur wall collapse, Delhi | 5 dead, 9 injured including 2 critical cases. Debris being cleared from the site: Delhi Police pic.twitter.com/imcY7jApt5
— ANI (@ANI) July 15, 2022
[আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচন: সরকার পক্ষের প্রার্থী ঘোষণার অপেক্ষায় বিরোধীরা, ভাবনায় মহিলা মুখ]
আপাতত ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্ট। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। টুইটে কেজরিওয়াল জানিয়েছেন, “আলিপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। আমি নিজেও তাদের কাজের দিকে নজর রাখছি। মৃতদের আত্মার শান্তি কামনা করি।”
Alipur wall collapse, Delhi | Of the 10 people rescued, 4 dead. The injured have been sent to the hospital. Rescue operation continues as some more people are feared trapped: Delhi Police pic.twitter.com/XwQccfjxZf
— ANI (@ANI) July 15, 2022
[আরও পড়ুন: বিয়ে করতে চাপ, জঙ্গলে ডেকে পুরুলিয়ায় কিশোরী প্রেমিকাকে খুন যুবকের]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের