সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরা দেশ বদল রহা হ্যায়’ গানটার কথা মনে আছে?
নরেন্দ্র মোদি সরকারের ক্ষমতার ২ বছর পূর্তি উপলক্ষে তৈরি হয়েছিল এই গানটা। গানটার মিউজিক ভিডিওয় দেখা গিয়েছিল এই দুই বছরে মোদি সরকারের উন্নয়নের খতিয়ান।
সেই গান এবার পড়েছে ‘নিউ এজ ইনফোটেনমেন্ট’ নামে এক সংস্থার হাতে। তাদের মনে হয়েছে, গানটা নিয়ে একটু-আধটু সৃষ্টিশীলতায় মেতে উঠলে মন্দ হয় না।
যেমন ভাবা, তেমন কাজ। গানটাকে সযত্নে তুলে নিয়েছে তারা। সেটা হুবহু বাজছে ব্যাকগ্রাউন্ডে। আর ভিডিও?
সেটাই হল ব্যাপার! ভিডিওয় দেখা যাচ্ছে সভ্যতার একেবারে শুরু থেকে মোদিজিকে। তিনি ছবি এঁকে সমৃদ্ধ করেছেন মিশরীয় সভ্যতা।
তার পর?

১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার থেকে ১৯৩০-এ গান্ধীজির ডান্ডি মার্চ- সবেতেই হাজির থাকতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে।
এখানেই শেষ নয়। এভারেস্টের চূড়া থেকে চাঁদের মাটি- সবখানে দেখা যাচ্ছে মোদিজির সগর্ব উপস্থিতি।
আপনি নিজেই দেখুন না নিচের এই ভিডিওতে!
তা, এরকম কাজের কারণ হিসেবে কী বলছে সংস্থা?
তাদের দাবি খুব সাফ- ”অচ্ছে দিন-এর দুই বছর পূর্তি উপলক্ষে আমাদের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি দিলাম মোদিজিকে। দো সাল বেমিসাল, তুম জিও হাজারোঁ সাল!”
সর্বশেষ খবর
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের