Beldanga Chaos

বেলডাঙা কাণ্ডে হাই কোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুতে ১৬ জানুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। হাই কোর্ট বলেছিল, এনআইএ চাইলে তদন্তভার নিতে পারে। তবে নেবে কি না সে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৯:১৩

options
link
বেলডাঙা কাণ্ডে হাই কোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
ফাইল ছবি।

বেলডাঙা অশান্তির তদন্তভার নিয়েছে এনআইএ। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অফিসাররা। ইউএপিএ ধারায় মামলাও করা হয়েছে। এসবের মাঝেই এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য।

Advertisement
Belganda Unrest: NIA started investigation on Beldanga incident
জ্বলছে বেলডাঙা। ফাইল ছবি।

ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুতে ১৬ জানুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। উত্তেজিত জনতা পথ ও ট্রেন অবরোধ শুরু করে। ভাঙচুরও চলে। ১৭ তারিখও উত্তপ্ত হয়ে মুর্শিদাবাদের বেলডাঙা। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, ভাঙচুর থেকে সাংবাদিকদের মারধর, দিনভর উত্তপ্ত ছিল এই এলাকা। অবশেষে অ্যাকশন শুরু করে পুলিশ। সোশাল মিডিয়া ও CCTV ফুটেজের ভিত্তিতেই একে একে গ্রেপ্তার করা হয়েছিল মোট ৩৬ জনকে। বেলডাঙায় বিক্ষোভকারী ‘সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ’ বলেই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির ঘটনায় মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।

Advertisement

প্রধান বিচারপতি পালের পর্যবেক্ষণ ছিল, বেলডাঙা এলাকা একাধিকবার হিংসার কবলে পড়েছে। পুলিশ ও সরকারি সম্পত্তির উপর হামলা হয়েছে। তা অস্বীকার করা যায় না। এনআইএ চাইলে তদন্তভার নিতে পারে। তবে নেবে কি না সে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। পাশাপাশি, রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়।  

Advertisement

তারপরই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। গত শনিবার এনআইএ’র আট অফিসার বেলডাঙা পৌঁছা। প্রথমেই তাঁরা থানায় গিয়ে পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেন। জানা গিয়েছে, অশান্তি মামলায় ইউএপিএ ধারা যোগ করেছে এনআইএ। এবার এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে রাজ্য। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.