Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Mamata Banerjee

SIR শুনানিতে কাল কি সুপ্রিম কোর্টে থাকবেন মমতা? প্রশ্নের উত্তরে কী জানালেন মুখ্যমন্ত্রী

Advertisement
এক নজরে
১৬:১৫ সর্বশেষ
এসআইআর হয়রানি
১৬:১১
আত্মবিশ্বাসী মমতা
১৬:০৫
কমিশনকে তোপ অভিষেকের
১৬:০২
এসআইআর কি মানবেন মমতা?
১৬:০০
বাংলাদেশ সীমাম্তে কাঁটাতার প্রসঙ্গ
১৫:৫২
কাল কি সুপ্রিম কোর্টে থাকবেন? বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস কি জোট করবে? মমতাকে প্রশ্ন
১৫:৪৮
কমিশনের অভিযোগের পালটা দিলেন মমতা
১৫:৩৭
জ্ঞানেশ কুমার থ্রেট করেছেন, দুর্ব্যবহার করেছেন
১৫:৩৭
লাল-বাল-পাল মনে করিয়ে বিজেপিকে তোপ
১৫:৩৭
'বাংলা বললেই বাংলাদেশি'
১৫:৩০
বাইরে থেকে ভোটার আনছে বিজেপি
১৫:২৯
অনুপ্রবেশ ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী
১৫:১৯
গান্ধীকে মনে করালেন মমতা
১৫:২৭
ভবানীপুর প্রসঙ্গ তুললেন মমতা
১৫:১৯
বাংলায় কী হচ্ছে, দিল্লি জানে না
১৫:১৮
'গোদি মিডিয়া'কে তোপ মমতার
১৫:১৩
'ভূত' দেখালেন মমতা
১৫:১১
সীমা খান্না নিয়ে প্রশ্ন মমতার
১৫:০৬
কমিশনকে আক্রমণ মমতার
১৫:০৩
তৃণমূল সুপ্রিমোর সঙ্গে 'সেনাপতি' অভিষেক
১৪:৫১
মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বাংলার বিশেষ পুলিশ দল
১৪:৫১
বঙ্গভবনে সাংবাদিক সম্মেলন
দিল্লির বঙ্গভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা। ছবি: তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:৫৯

options
link
Advertisement
শেষ আপডেট: ১৬:১৫

এসআইআর হয়রানি

৯০ বছরের বৃদ্ধা, অন্তঃসত্ত্বা আসছেন শুনানিতে। নাকে অক্সিজেন লাগানো। এটা কি ঠিক? মানুষের জান নিয়ে ছিনিমিনি খেলছে।

শেষ আপডেট: ১৬:১১

আত্মবিশ্বাসী মমতা

বাংলার ভোটে প্রভাব ফেলবে এসআইআর? মমতা (Mamata Banerjee) বললেন, আরও বেশি ভোটে জিতব।

Advertisement
শেষ আপডেট: ১৬:০৫

কমিশনকে তোপ অভিষেকের

'তথ্য অসংগতি' কলামের নাম পালটে দিয়েছে। এবার এটাকে বলছে লজিক্যাল ম্যাপিং ডিসক্রিপান্সি। সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশ করতে বলেছিল। আজও করেনি। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ৬টি চিঠি লিখেছেন, নির্বাচন কমিশন একটিও জবাব দেয়নি। এটা কেমন ব্যবহার? ১২ রাজ্যে এসআইআর হচ্ছে। এতে আমাদের আপত্তি নেই। কিন্তু এত তাড়াহুড়ো কেন? আপনারা ২০২৪ থেকে করলেন না কেন? এখানে যাঁরা রয়েছেন তাঁদের কোনও না কোনও পরিজন প্রাণ হারিয়েছে এই প্রক্রিয়ার জন্য। সুষ্ঠুভাবে সময় নিয়ে পরিকল্পনা করে করলে এটা হত না। সবথেকে বেশি নাম কাটা গিয়েছে বিজেপিশাসিত রাজ্যগুলোতে। সেখানে মাইক্রো অবজার্ভার পাঠালেন না কেন? ইআরওদের কথা শুনছেন না।

শেষ আপডেট: ১৬:০২

এসআইআর কি মানবেন মমতা?

এসআইআরে যে তালিকা আসবে তার ভিত্তিতেই নির্বাচন হবে। আপনি কি তা মেনে নেবেন? মমতাকে প্রশ্ন। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আগে তালিকা আসুক তারপর দেখব। যা হবে দেখা যাবে। বিষয়টি বিচারাধীন।

শেষ আপডেট: ১৬:০০

বাংলাদেশ সীমাম্তে কাঁটাতার প্রসঙ্গ

আমরা জমি দিয়েছি। এসএসবি, সিআরপিএফ সবাইকে জমি দিয়েছি। ভোটের আগে এসব কথা বলছে। আগে ১৫ কিমি ছিল, এখন বিএসএফের এক্তিয়ার বাড়িয়ে ৫০ কিমি করেছে। ওরা গ্রামে গিয়ে গুলি চালায়।

শেষ আপডেট: ১৫:৫২

কাল কি সুপ্রিম কোর্টে থাকবেন? বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস কি জোট করবে? মমতাকে প্রশ্ন

এনিয়ে কোনও কথা বলব না, কারণ মামলাটি বিচারাধীন। তৃণমূল একাই লড়াই করে। কংগ্রেস ওদের মতো লড়াই করবে। জানা গিয়েছে, আগামিকাল সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রও নাকি পাওয়া গিয়েছে।

শেষ আপডেট: ১৫:৪৮

কমিশনের অভিযোগের পালটা দিলেন মমতা

সোমবার নির্বাচন ভবনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসেন মমতা। তারপরই তোপ দাগেন তিনি। পালটা কমিশনের বয়ান, 'SIR-এ হস্তক্ষেপ বরদাস্ত নয়, আইন ভাঙলে কড়া পদক্ষেপ' মমতার অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন। কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে প্রকাশ্যে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা। ইআরও (এসডিও/বিডিও)-দের অফিসে হামলা চালানো হচ্ছে। কমিশনের সঙ্গে আলোচনা না করেই ৩ জন রোল অবজার্ভারকে বদল করেছে পশ্চিমবঙ্গ সরকার।' আজ মঙ্গলবার সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন তিনি।

শেষ আপডেট: ১৫:৩৭

জ্ঞানেশ কুমার থ্রেট করেছেন, দুর্ব্যবহার করেছেন

তৃণমূলকে টার্গেট করছে। গতকাল জ্ঞানেশ কুমার থ্রেট করেছেন। দুর্ব্যবহার করেছেন। অভিষেকের দিকে আঙুল তুলে কথা বলছিলেন। আমি টেবিল চাপড়ে বললাম, চিৎকার করবেন না। কাল আপনি চেয়ারে নাও থাকতে পারেন।

শেষ আপডেট: ১৫:৩৭

লাল-বাল-পাল মনে করিয়ে বিজেপিকে তোপ

আমরা লাল-বাল-পালে বিশ্বাস করি। আমরা মৌলানা কালাম, নেতাজি সুভাষে আস্থা রাখি। বলুন, আমার রাজ্যের সংখ্যালঘুদের বের করে দেব? বাংলার মিডিয়া জানে, দিল্লির মিডিয়া এসব জানে না। তাই আমরা এসআইআরে ক্ষতিগ্রস্তদের কথা আপনাদের সামনে তুলে ধরছি।

শেষ আপডেট: ১৫:৩৭

'বাংলা বললেই বাংলাদেশি'

বাংলা বললেই বাংলাদেশি বলছে। দেশভাগের পর পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে। তাও পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশি বলছে।

শেষ আপডেট: ১৫:৩০

বাইরে থেকে ভোটার আনছে বিজেপি

গাজিয়াবাদ থেকে ভোটার আনছে। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। সংখ্যলঘুদের টার্গেট করছে। বাংলায় ৩৩ শতাংশ সংখ্যালঘু রয়েছে। বলুন, তাদের ভোটাধিকার কেড়ে নেবেন!

শেষ আপডেট: ১৫:২৯

অনুপ্রবেশ ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

সীমান্তে বিএসএফ রয়েছে। অনুপ্রবেশকারীদের আটকানোর দায়িত্ব কার। কার নিয়ন্ত্রণে সীমান্ত। কে দেখে। অসম, ত্রিপুরাও বাংলাদেশ সীমান্তে। রোহিঙ্গারা ওদিক দিয়ে ঢুকছে। আপনাদের দায়িত্ব সেটা দেখা। শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনাদের টাকা আছে। প্রচারে খরচ করছেন। কৃষকদের জন্য নয়, মহিলাদের জন্যও নয়। বাংলাদেশের ছবি দেখাচ্ছেন বাংলার বলে।

শেষ আপডেট: ১৫:১৯

গান্ধীকে মনে করালেন মমতা

সাতচল্লিশে যখন দাঙ্গা হচ্ছিল গান্ধীজি বাংলায় ছিলেন। আমরা সবাইকে সম্মান করি। ওরা বাংলাকে ভোটে জিততে পারে না, তাই এসব করছে।

শেষ আপডেট: ১৫:২৭

ভবানীপুর প্রসঙ্গ তুললেন মমতা

আমার বিধানসভায় প্রায় ২ লক্ষা মতো ভোটার রয়েছে। তথ্যে অসংগতি দেখিয়ে ৪৫ হাজারের নাম বাদ দিয়েছে। ইআরওরা জানেই না। বিজেপির সীমা খান্না বসে রয়েছেন কমিশনে। নাম বাদ দিচ্ছেন। গতকাল আমি বলেছি কমিশনকে, আপনারা হত্যাকারী। গণতন্ত্রে কে সরকার নির্বাচন করে, কমিশন করে নাকি?

শেষ আপডেট: ১৫:১৯

বাংলায় কী হচ্ছে, দিল্লি জানে না

এদিন কমিশন তথা বিজেপিকে এসআইআর নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, "দিল্লি সংবাদমাধ্যমের তো জানার কথা নয়, বাংলায় কী ঘটছে! কী হারে মাইক্রো অবজার্ভাররা জমিদারি ফলাচ্ছে। কী হারে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৫০ জন প্রাণ হারিয়েছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ অসুস্থ।

শেষ আপডেট: ১৫:১৮

'গোদি মিডিয়া'কে তোপ মমতার

গোদি মিডিয়া এসব দেখাবে না। অমর্ত্য সেনকে তলব করেছে। মায়ের সঙ্গে নাকি বয়সের ফারাক! জয় গোস্বামীকে ডেকেছে। তিনি মামলাও করেছেন সুপ্রিম কোর্টে। ডাক্তার, শিক্ষকদেরও ডেকেছে।

শেষ আপডেট: ১৫:১৩

'ভূত' দেখালেন মমতা

নির্বাচন কমিশনের খাতায় মৃত! জীবিত ভোটারদের দেখিয়ে তোপ দাগলেন মমতা। তথ্য অসংগতির তালিকা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তারা নাম বদলে দিচ্ছে। বিজেপি নেতাদের অবজার্ভার করে পাঠাচ্ছে। আমি সবাইকে দোষ দিচ্ছি না। আমি কমিশনকে সম্মান করি। তবে কয়েকজন তোতাপাখির মতো কাজ করছেন।

শেষ আপডেট: ১৫:১১

সীমা খান্না নিয়ে প্রশ্ন মমতার

৫৮ লক্ষের নাম বাংলায় বাদ দিয়েছে। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেয়নি। বিজেপি সীমা খান্নাকে বসিয়েছে। এআই ব্যবহার করে নাম বাদ দিচ্ছে। ইআরও-র সই নেয়নি। এটা বেআইনি।

শেষ আপডেট: ১৫:০৬

কমিশনকে আক্রমণ মমতার

আমি কমিশনকে ৬টি চিঠি লিখেছি। জবাব পাইনি। সুপ্রিম কোর্টের কথাও মানছে না কমিশন। কোনও পথ খোলা ছিল না। আমি বিচারব্যবস্থাকে সম্মান করি। মামলা বিচারাধীন। কিছু বলতে চাই না। তবুও বলছি, শেষ এসআইআর হয়েছে ২০০২ সালে, পারপর দুই দশক কেটেছে। এবার নির্বাচন। তাই এসআইআর। কোনও পরিকল্পনা নেই। পরিকাঠামো নেই। ৪টি রাজ্যে ভোট। শুধু বিরোধী রাজ্যে এসআইআর। অসমে হচ্ছে না।

শেষ আপডেট: ১৫:০৩

তৃণমূল সুপ্রিমোর সঙ্গে 'সেনাপতি' অভিষেক

তৃণমূলনেত্রীর সঙ্গে রয়েছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১৪:৫১

মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বাংলার বিশেষ পুলিশ দল

দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়াতে সোমবার গভীর রাতেই রাজধানী পৌঁছয় রাজ‌্য পুলিশের বিশেষ দল। গতকাল দিল্লিতে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়, সেদিকে নজর রেখেই মুখ‌্যমন্ত্রী নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন বলেই সিদ্ধান্ত নেন রাজ‌্য পুলিশের শীর্ষকর্তারা। আজ সকাল থেকেই বঙ্গভবনের নিরাপত্তায় রাজ‌্য পুলিশের ২২ জনের একটি দল রয়েছে। দলের শীর্ষে ডিএসপি পদমর্যাদার অফিসার। এছাড়াও অন‌্যান‌্য পদমর্যাদার অফিসার ও কনস্টেবলও থাকছেন। রয়েছেন মহিলা পুলিশকর্মীও।

শেষ আপডেট: ১৪:৫১

বঙ্গভবনে সাংবাদিক সম্মেলন

বিশেষ নিবিড় সমীক্ষা তথা এসআইআর নিয়ে তুঙ্গে তরজা। আজ রাজধানী দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর প্রক্রিয়ায় মৃতদের পরিজনদের দুর্দশার কথা আজ দেশের সামনে তুলে ধরবেন বাংলার মুখ্যমন্ত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.