Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Nabanna

প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধ‌ক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর

নতুন সরকারের প্রতিশ্রুতি মতোই বার্ধ‌ক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানো হল। ১০০০ টাকা থেকে বাড়িয়ে এই সকল ভাতা ১৫০০ হাজার টাকা করা হয়েছে। আগস্ট মাস থেকেই এই বর্ধিত ভাতা দেওয়া হবে। সোমবার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ২১:৫১

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ২১:৫১

options
link
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধ‌ক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর zoom
৫০০ টাকা করে বাড়ল বার্ধ‌ক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। ফাইল চিত্র
Advertisement

নতুন সরকারের প্রতিশ্রুতি মতোই বার্ধ‌ক‌্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানো হল। ১০০০ টাকা থেকে বাড়িয়ে এই সকল ভাতা ১৫০০ হাজার টাকা করা হয়েছে। আগস্ট মাস থেকেই এই বর্ধিত ভাতা দেওয়া হবে। সোমবার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় তিনটি পেনশন প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করেছে। আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে এই নতুন ভাতা কার্যকর হবে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, তিনটি প্রকল্পের উপভোক্তারা বাড়তি ভাতা পাবেন। তার মধ্যে রয়েছে, ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প। প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে প্রতি মাসে বাড়তি ৫০০ টাকা করে পাবেন। এই অর্থ আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বাড়তি আর্থিক ব্যয়ের দায়ভার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট থেকেই বহন করা হবে। জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি-কে দ্রুত এই নির্দেশ কার্যকর করে নির্ধারিত সময়ে সব যোগ্য উপভোক্তার কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাজেট ঘোষণায় বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন তারই বিজ্ঞপ্তি জারি করা হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.