Suvendu Adhikari

অসমে তৃতীয়বার সরকারে ‘মামা’ হিমন্ত, শপথে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু

তৃতীয়বারের জন্য অসমে সরকার গড়ছেন হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার শপথ গ্রহণ করবেন তিনি।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৬:২৭

options
link
অসমে তৃতীয়বার সরকারে ‘মামা’ হিমন্ত, শপথে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু
হিমন্ত বিশ্বশর্মার শপথে আমন্ত্রণ শুভেন্দু অধিকারীকে

তৃতীয়বারের জন্য অসমে সরকার গড়ছেন হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার শপথ গ্রহণ করবেন তিনি। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। জানা গিয়েছে, হিমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

Advertisement

১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ৬৪টি আসনের। সেখানে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। পাশাপাশি এনডিএ-র শরিক দল বিওপিএফ ও এজিপি যথাক্রমে পেয়েছে ১০টি করে আসন। অর্থাৎ এনডিএ-র প্রাপ্ত আসন ১০২। অন্যদিকে কংগ্রেস পেয়েছে মাত্র ১৯টি আসন। বিরাট এই জয়ের পর অসমে এবার তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে এনডিএ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৬ সালে এখানে প্রথম এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হয়। যার মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনওয়াল। এরপর ২০২১ সালে এখানে মুখ্যমন্ত্রী হন হেমন্ত। এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর দায়িত্ব উঠছে তাঁর কাঁধে। আগামী ১২ মে গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি কলেজ প্রাঙ্গণে শপথ। অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকছেন খোদ নরেন্দ্র মোদিও। থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এবারে বাংলার ভোটপ্রচারে একাধিকবার দেখা গিয়েছে হিমন্তকে। শুভেন্দুর শপথেও আসেন হিমন্ত বিশ্বশর্মা। এবার প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তের শপথেও যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। 

Advertisement

এদিকে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন গত ৯ মে। শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার নবান্নে পা রাখেন তিনি। প্রথম ক্যাবিনেট বৈঠকে ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তগুলি হল: আগামী ৪৫ দিনের বিএসএফকে জমি হস্তান্তর, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যের সংযুক্তিকরণ, আইপিএস-আইএএসদের কেন্দ্রের ট্রেনিংয়ে অংশ, ভারতীয় ন্যায় সংহিতা লাগু, সরকারি চাকরিতে ৫ বছরের বয়সসীমা ঊর্ধ্বসীমা বৃদ্ধি এবং ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নেবে রাজ্য সরকার। ক্যাবিনেট বৈঠকের আগে রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে যান শুভেন্দু। সেখান থেকে একই গাড়িতে রাজ্য বিজেপি কার্যালয়ে যান দু’জনে। একপ্রস্থ বৈঠক সারেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.