Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
Suvendu Adhikari

মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা? মুখ্যমন্ত্রী শুভেন্দু বললেন, ‘কোনও প্রকল্প বন্ধ হবে না’

লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো পূর্বতন সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? বাংলায় রাজ্য সরকারের পালাবদলের পর সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৫:৩৯

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৫:৩৯

options
link
মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা? মুখ্যমন্ত্রী শুভেন্দু বললেন, ‘কোনও প্রকল্প বন্ধ হবে না’ zoom
ফলতায় ভোটের আগে শনিবার ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো পূর্বতন সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? বাংলায় রাজ্য সরকারের পালাবদলের পর সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাধারণ মানুষের মনের শঙ্কা ওড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাফ জানিয়ে দিলেন, “কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না।”

BJP: New government of west bengal takes responsibility of the families of 321 BJP workers
প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব ছবি।

প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু সাফ জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না। তবে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। কোনও মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া কোনও ‘অভারতীয়’কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।”

সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু সাফ জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে। তবে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। কোনও মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া কোনও ‘অভারতীয়’কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল দু’টি জনমুখী প্রকল্প। একটি লক্ষ্মীর ভাণ্ডার এবং দ্বিতীয়টি স্বাস্থ্যসাথী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের প্রায় প্রত্যেক মহিলা প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে পেতেন। তফশিলি জাতি ও উপজাতির মহিলা পান ১ হাজার ৭০০ টাকা। এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা চালু ছিল। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বাংলা। এছাড়াও ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এদিনের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল: 

প্রথম সিদ্ধান্ত: যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার।
দ্বিতীয় সিদ্ধান্ত: রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। তাই সীমান্ত রক্ষা অত্যন্ত প্রয়োজন। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে। 
তৃতীয় সিদ্ধান্ত: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারতে’র মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল রাজ্য। 
চতুর্থ সিদ্ধান্ত: রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না। এবার থেকে চাইলে তাঁরা পারবেন।
পঞ্চম সিদ্ধান্ত: আজ থেকে রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। 
ষষ্ঠ সিদ্ধান্ত: সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল। 

এদিকে, এদিন সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে বৈঠক করেন। রাজ্যে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই বৈঠক করেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.