কালা দিবসের ডাক, দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

আইএমএ-র সিদ্ধান্তকে সমর্থন ডব্লিউবিডিএফ-এর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ১৩:৩২

options
link
কালা দিবসের ডাক, দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই বাড়তে চলেছে সাধারণ মানুষের ভোগান্তি। বছরের দ্বিতীয় দিন,মঙ্গলবারই ব্যাহত হতে চলেছে চিকিৎসা পরিষেবা। জাতীয় মেডিক্যাল বিলের প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে হাসপাতালের আউটডোর পরিষেবা। আর সেটাকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। যার জেরে গোটা দেশ-সহ এ রাজ্যেও ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা।

Advertisement

[কমলা মিলস অগ্নিকাণ্ড: দুই ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ]

সম্প্রতি বেশ কয়েকবার দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছিল মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া বা এমসিআই-এর বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল পাঠ্যসূচীতে উপযুক্ত সংস্কার না করার এবং মেডিক্যাল শিক্ষায় দুর্নীতিরও। স্বাস্থ্য সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি নিজেদের রিপোর্টের ভিত্তিতে তৈরি বিলেও এমসিআই-এর ভূমিকার নিন্দা করে। এরপরই নয়া ওই বিলে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়াকে ঢেলে সাজানোর কথা বলা হয়। যার দায়িত্ব তুলে দেওয়া হবে জাতীয় মেডিক্যাল কমিশনের হাতে। দু’সপ্তাহ আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলটিতে সায় দিয়েছিল। আর গত ৩০ ডিসেম্বর বিলটি লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। এরপরই এই বিলের বিরোধিতা করতে থাকে আইএমএ। আর তাই ডাক দেওয়া হয়েছে কালা দিবসের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পাক হামলা চলছেই, সার্জিক্যাল স্ট্রাইককে ‘নাটক’ বলে কটাক্ষ কংগ্রেস নেতার]

আইএমএ-র দাবি অনুযায়ী, কমিশনের আনা এই বিল চিকিৎসকদের স্বার্থবিরোধী। একই সুর ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের গলাতেও। আর তাই তাঁরাও আইএমএ-কে সমর্থন জানিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার হাসপাতালের পাশাপাশি বেসরকারি চেম্বারগুলিও বন্ধ রাখা হবে। আর তাই গোটা দেশ-সহ রাজ্যেও দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ। তবে দুই সংগঠনেরই দাবি, আউটডোর বন্ধ থাকলেও রোগীদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে জরুরি বিভাগ।

Advertisement

[নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নয়, সাফ কথা সুষমার]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.