সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই গণেশ চতুর্থী৷ দেশের বৃহত্তম উৎসব দুর্গাপুজোও দুয়ারে কড়া নাড়ছে৷ এই অবস্থায় উদযাপনের পাশপাশি পরিবেশ রক্ষায় মনযোগী হলেন মোদি৷ ২৩ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে আরাধনায় মাটির মূর্তি গড়ার উপরই জোর দিলেন তিনি৷
উদযাপনে আনন্দ ও ধর্মীয় আবেগ যতই থাকুক না কেন, তার মাশুল গুণতে হয় পরিবেশকেই৷ বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি প্রতিমা আখেরে ক্ষতি করে পরিবেশেরই৷ আর তাই এই ক্ষতি রুখতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নিজেই৷ মন কি বাত- থেকে তাঁর আহ্বান, মাটি দিয়েই বানানো হোক প্রতিমা৷ এটাই আমাদের ঐতিহ্য, তা ফেরানোরই পক্ষপাতী প্রধানমন্ত্রী৷ এদিন স্বচ্ছ ভারত অভিযানে যাঁরা এগিয়ে এসেছেন তাঁদেরও অভিনন্দন জানান তিনি৷
মোদির বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল ক্রীড়া৷ ওলিম্পিকে সফলদের অভিনন্দিত করার পাশপাশি মহিলাদের কৃতিত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তিনি৷ সামনেই শিক্ষক দিবস৷ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকে স্মরণ করারা পাশপাশি তাঁর কথায় উঠে আসে পুল্লেলা গোপীচাঁদের নামও৷ ওলিম্পিকে রূপোজয়ী সিন্ধুর শিক্ষকেও এদিন সম্মান জানান তিনি৷ কিংবদন্তি ধ্যানচ্যাঁদকে স্মরণ করে ক্রীড়া ও দেশপ্রেমের মেলবন্ধনের কথাটিও মনে করিয়ে দেন তিনি৷ এদিন তাঁর কথায় ওঠে কাশ্মীর প্রসঙ্গও৷ কাশ্মীরে মানুষের মৃত্যুকে সামগ্রিকভাবে দেশের ক্ষতি বলে উল্লেখ করেন তিনি৷ কাশ্মীরে যাঁরা বিছিন্নতাবাদকে উসকানি দিচ্ছে তাঁদের নিজের কাছে জবাবদিহি করতে হবে বলেও এদিন জানান প্রধানমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিস্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’