‘অ্যাপ্রন পরে ডাক্তার হিসাবে একদিন কাটান’, মোদিকে চিঠি এইমসের চিকিৎসকদের

বেতন বৃদ্ধির দাবিতে জোরদার আন্দোলন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৭, ১২:৪৪

options
link
‘অ্যাপ্রন পরে ডাক্তার হিসাবে একদিন কাটান’, মোদিকে চিঠি এইমসের চিকিৎসকদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে ডাক্তারদের বেতন বাড়াতে হবে। এই দাবির পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন এইমস রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন-এর সদস্যরা। চিঠিতে তাঁদের সুপারিশ, একদিন অ্যাপ্রন পরে ডাক্তারি করুন মোদি। তারপর বুঝবেন ডাক্তারদের কীরকম চাপ নিতে হয় প্রতিটি দিন। রাজস্থানে সরকারি হাসপাতালের ডাক্তাররা বেতন বৃদ্ধির জন্য যে আন্দোলন চালাচ্ছিলেন, সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েই এরকম অভিনব চিঠি দিলেন এইমসের ডাক্তাররা।

Advertisement

চিঠির বক্তব্য, ‘আপনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা কৃতজ্ঞ। আমাদের দাবি, আপনি একদিন আমাদের মতো সাদা অ্যাপ্রন পরে সরকারি হাসপাতালের ডাক্তারের ভূমিকা নিন। তাহলে বুঝতে পারবেন প্রতিদিন আমাদের কী পরিমাণ রোগীদের চাপ নিতে হয়। বুঝবেন, রোগী সুস্থ হয়ে না উঠলে তাঁদের পরিবার আমাদের কী করেন। বুঝবেন, সরকারি হাসপাতালের অপ্রতুল কাঠামো সত্ত্বেও কীভাবে আমরা এই সিস্টেমকে বাঁচিয়ে রেখেছি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ধুমল জমানা অতীত, হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রাম ঠাকুর]

এইমস রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন-এর সভাপতি হরজিৎ সিং ভাট্টি বলছেন, ‘প্রধানমন্ত্রী যদি একদিনও ডাক্তার হিসাবে কোনও একটি সরকারি হাসপাতালে এসে দাঁড়ান, তাহলে মানুষের বিশ্বাস ফিরে আসবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর।’ কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে রোগীর আত্মীয়রা ডাক্তারদের সঙ্গে কী অমানবিক আচরণ করেন, সেটা বুঝতে হলে প্রধানমন্ত্রীকে গ্রাউন্ড জিরো-তে এসে দাঁড়াতে হবে বলে দাবি ডাক্তারদের।

Advertisement

রাজস্থানে বেতন বৃদ্ধি ও উপযুক্ত পরিকাঠামো তৈরির দাবিতে গত ১৬ ডিসেম্বর থেকে আন্দোলনে বসেছেন ডাক্তাররা। আন্দোলনকারীদের দাবি, স্বেচ্ছায় নয়, বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তাঁরা। রাজ্য সরকার অনৈতিকভাবে ৮৬জন ডাক্তারকে গ্রেপ্তার করেছে। বেতন বাড়ানোর দাবি প্রথমে মেনে নিয়েও পরে পিছিয়ে আসে রাজস্থান সরকার। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধেই মোদিকে চিঠি দেন আন্দোলনকারীরা। আর এবার তাঁদের দাবির পাশে এইমসের ডাক্তাররাও দাঁড়ানোয় আন্দোলন নয়া মাত্র পেল বলে মনে করা হচ্ছে।

[লোকাল ট্রেনে এসি! দেশে প্রথম আরামের যাত্রা মুম্বইয়ে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন