বিয়ে আনন্দে ‘শব্দদানব’-এর তাণ্ডব। কান ফাটানো ডিজের আওয়াজে মৃত্যু হল ১৪০টি মুরগির। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তরপ্রদেশের সুলতানপুরে। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল দুর্ঘটনাটি ঘটেছে বলদিরাই থানার অন্তর্গত দারিয়াপুর গ্রামে। এদিন পাশের গ্রামের এক বাসিন্দার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছিল। তারস্বরে বাজছিল ডিজে। জানা গিয়েছে, রাম ভদ্র পুরওয়া গ্রামের কুদওয়ার এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দারিয়াপুর গ্রামে প্রবেশ করে। কিছুদূর যাওয়ার পরই সেটি খামারের কাছে পৌঁছয়। খামারের মালিক সাবির আলির দাবি, ডিজের দাপটে টেকা দায় হয়ে গিয়েছিল। তাঁর খামারে থাকা মুরগিগুলি ভয় পেয়ে যায়। এরপরই একসঙ্গে প্রায় ১৪০টি মুরগির মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ডিজে অপারেটর কবি যাদবের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। তিনি কুদওয়ার এলাকার বাসিন্দা। তদন্তকারীরা জানিয়েছেন, মুরগিগুলির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হচ্ছে। মাত্রাছাড়া শব্দের জেরেই তারা প্রাণ হারিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’