সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী অশান্তি (Post-poll violence) মামলায় নয়া মোড়। কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। বুধবারই শীর্ষ আদালতে পিটিশান দাখিল করল রাজ্য সরকার।
কয়েক সপ্তাহ আগে ভোট পরবর্তী অশান্তি মামলায় সিটের পাশাপাশি সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তদন্ত করছে সিবিআই আধিকারিকরা। এদিকে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করবে বলেই আগেই জানিয়েছিল রাজ্য। বুধবার সেই পিটিশান দাখিল করল তারা। নয়া পিটিশানে রাজ্য জানিয়েছে, সিবিআই কেন্দ্র সরকারের হয়ে কাজ করছে। স্বচ্ছ তদন্তের আশা করা যায় না। তাই হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এই পিটিশান দাখিল করল তারা।
[আরও পড়ুন: Narada Case: ফিরহাদ-সুব্রত-মদন-শোভন-সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ED]
West Bengal government moves Supreme Court challenging an order of the Calcutta HC directing CBI probe into post-poll violence in the state pic.twitter.com/A4g9yqTfKS
Advertisement— ANI (@ANI) September 1, 2021
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election, 2021) ফলপ্রকাশ হয় গত ২ মে। বিপুল ভোটে জিতে তৃতীয়বার বাংলার মসনদে বসে তৃণমূল (TMC)। বিজেপির (BJP) অভিযোগ, তারপর থেকেই ভোট পরবর্তী হিংসায় প্রায় অশান্ত হয়ে ওঠে বাংলা। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের একাধিক কর্মী-সমর্থক হামলার শিকার হন। কারও কারও প্রাণ যায়। বেশ কয়েকজন মহিলা ধর্ষণের শিকার হন বলেও অভিযোগ। সেই অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। একাধিক পিটিশন জমা পড়ে আদালতে।

[আরও পড়ুন: শিল্পে এক নম্বর হওয়াই লক্ষ্য, রাজ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর]
হাই কোর্ট অভিযোগ খতিয়ে দেখে গত ১৮ জুন জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) কমিটি গঠন করার নির্দেশ দেয়। রাজ্যের একাধিক জায়গা ঘুরে রিপোর্ট তৈরি করে জাতীয় মানবাধিকার কমিশন। ওই রিপোর্ট দেখে রাজ্যের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করে হাই কোর্ট। পালটা রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি মানবাধিকার কমিশনের কয়েকজন সদস্যকে নিয়ে প্রশ্ন তোলেন। সেই মর্মে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করা হয়। এদিন সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশানেও এই অভিযোগ করেছে রাজ্য।
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা