বঙ্গে পালাবদল
Narendra Modi

‘গণতন্ত্রের জয়, ভয়ের রাজনীতির পরাজয়’, ফলতায় রেকর্ড জয়ে প্রার্থী ও কর্মীদের শুভেচ্ছাবার্তা মোদির

গোটা বাংলার মতোই ফলতাতেও গেরুয়া ঝড়। ভেঙে চুরমার হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার মডেল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ২২:৫৪

options
link
‘গণতন্ত্রের জয়, ভয়ের রাজনীতির পরাজয়’, ফলতায় রেকর্ড জয়ে প্রার্থী ও কর্মীদের শুভেচ্ছাবার্তা মোদির
মোদির বার্তা, যে রাজা বিনয়ী মনোভাব নিয়ে চলেন তাঁরই জয়জয়কার হয়।

গোটা বাংলার মতোই ফলতাতেও গেরুয়া ঝড়। ভেঙে চুরমার হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার মডেল। ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। সোশাল মিডিয়ায় প্রার্থী ও বিজেপি কার্যকতাদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। লিখলেন, ‘ফলতায় জনগণ রায় দিয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে, ভয়ের রাজনীতির পরাজয় হয়েছে।’

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছাব্বিশের নির্বাচনে বাংলায় ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল। ১০০ পর্যন্তও পৌঁছতে পারেনি মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিজেপি। তবে ফলতায় ভোটে কারচুপির অভিযোগ উঠেছিল। কমিশন তা খতিয়ে দেখে ওই আসনে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। গত ২১ মে ফলতায় ভোট হয়েছিল। আজ, রবিবার ছিল গণনা।  ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। জামানতও বাঁচাতে পারেননি তৃণমূল প্রার্থী। ফলতার এই রেকর্ড জয়ের পরই ফলতার প্রার্থী ও কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ফলতার জনগণ রায় দিয়েছে! গণতন্ত্রের জয় হয়েছে এবং ভয় দেখানো রাজনীতির পরাজয় ঘটেছে। ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ী শ্রী দেবাংশু পাণ্ডাজি-কে অভিনন্দন। এটি বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অটল আস্থারই প্রতিফলন। জনগণ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অসাধারণ কাজ দেখতে পাচ্ছেন এবং সেই কারণেই আমাদের আরও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বিজেপি কার্যকর্তাদের তাঁদের অসামান্য কাজের জন্য আমার অভিনন্দন। আগামী দিনেও আমরা পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য কাজ করে যাব।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.