West Bengal Assembly

কেন্দ্রের আসন পুনর্বিন্যাসে বাংলায় লোকসভা হতে পারে ৬৩! বিধানসভায় কত বাড়বে আসন?

এবারই ২৯৪ আসনে শেষবার নির্বাচন! পরের বিধানসভায় আসন সংখ্যা বেড়ে কত হবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৯:০৫

options
link
কেন্দ্রের আসন পুনর্বিন্যাসে বাংলায় লোকসভা হতে পারে ৬৩! বিধানসভায় কত বাড়বে আসন?
রাজ্য বিধানসভায় বাড়ছে আসন সংখ্যা।

মহিলা সংরক্ষণ বিল পাস করাতে বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। ইতিমধ্যেই লোকসভায় সেই বিল পেশও হয়েছে। একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা গুলির আসন পুনর্বিন্যাস বিলও পেশ করেছে কেন্দ্র। এই বিলগুলি পাশ করাতে পারলে আমূল বদলে যাবে দেশের রাজনৈতিক চিত্র। লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে করা হবে ৮৫০। বাড়বে রাজ্যসভার আসনও।

Advertisement

কোন সূত্রে বাড়ানো হবে লোকসভার আসন? সেটা নিয়েই যত বিতর্ক। সরকারের একটা সূত্র বলছে, ২০১১ জনগণনা অনুযায়ী আসন বাড়াবে কেন্দ্র। সেক্ষেত্রে দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যগুলির বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ১৯৭১ সালে শেষবার আসন পুনর্বিন্যাস হয়েছিল। সেটার পর উত্তর ভারতের রাজ্যগুলিতে জনসংখ্যা যে হারে বেড়েছে সেই হারে জনসংখ্যা বাড়েনি দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এখানেই আপত্তি বিরোধীদের। সরকারের আরেকটা সূত্র অবশ্য বলছে, এই জটিলতায় না গিয়ে শুধু লোকসভা এবং বিধানসভাগুলিতে এখন যে সংখ্যক আসন আছে, সেটারই ৫০ শতাংশ বা তার আশেপাশের হারে বাড়িয়ে দেওয়া হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই সূত্র অনুযায়ী, আসন পুনর্বিন্যাস করে লোকসভার আসন ৮৫০ পর্যন্ত করতে চাইছে কেন্দ্র। এর মধ্যে ৩৫টি আসন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, বাকি ৮১৫টি আসন থাকবে রাজ্য থেকে। বাংলায় বর্তমানে লোকসভার আসন সংখ্যা ৪২টি। ৫০ শতাংশ বাড়লে সেটা হতে পারে ৬২-৬৩টি। তাৎপর্যপূর্ণ ভাবে লোকসভার পাশাপাশি রাজ্যগুলির বিধানসভা আসনের সংখ্যাও বাড়ানো হবে। এই মুহূর্তে গোটা দেশে বিধানসভার আসন আছে ৪ হাজার ১২৩টি। সেটাই ৫০ শতাংশ বাড়িয়ে করা হবে ৬ হাজার ১৮৫টি বা তার আশেপাশে।

Advertisement

সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার আসন সংখ্যাও বাড়ানো হবে একই আনুপাতিক হারে। নতুন সূত্র অনুযায়ী বিধানসভার আসনসংখ্যা ২৯৪ থেকে ৫০ শতাংশ বাড়বে। সেক্ষেত্রে বিধানসভার আসন সংখ্যা ১৪৭টি বৃদ্ধি পাবে। ফলে মোট আসন সংখ্যা বেড়ে হবে ৪৪১। সরকার চাইছে ২০২৯ সালের মধ্যেই আসন পুনর্বিন্যাস নিশ্চিত করতে। সেক্ষেত্রে ২৯৪ আসনে এবারই শেষ নির্বাচন হবে। ২০৩১ নির্বাচনে আসন সংখ্যা অনেকটা বাড়বে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন