সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কত? এবার তো মশাই একটু দাঁড়ি টানুন৷ সংবাদমাধ্যমের কাছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশলের আর্জিটা ছিল খানিকটা এরকমই৷ তবে এক মন্ত্রীর স্বামী হিসাবে নয়, একেবারই একজন ছাপোষা ভারতীয় মহিলার স্বামী হিসাবেই কাতর আর্জি স্বরাজ কৌশলের৷ বেশ বুঝিয়ে দেন স্ত্রীর কিডনি প্রতিস্থাপন নিয়ে সংবাদ মাধ্যমের প্রচারে বেশ চটেছেন তিনি৷ একটু রেগে গিয়েই প্রশ্ন করে বসেন, এবার কি সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপনেরও সম্প্রচার করতে হবে?
প্রসঙ্গত, সুষমা স্বরাজের কিডনি বিকল হওয়ার খবর তাঁর টুইটের মাধ্যমেই জানতে পারে গোটা বিশ্ব৷ এমনকি তাঁর কিডনি প্রতিস্থাপনের জন্য একজন দাতার প্রয়োজন এ কথাও বিদেশমন্ত্রীর টুইটের মাধ্যমেই সারা বিশ্বের কাছে পৌঁছয়৷ পাশপাশি, সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী সুষমার কিডনি দাতা একজন অপরিচিত বলে দাবি করা হয়৷ শুধু তাই নয়, সংবাদমাধ্যম সূত্রেই খবর সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপনও এই সপ্তাহেই হবে৷ আর এত সবকিছুতেই বিরক্ত সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল৷ তাঁর স্ত্রী কিডনি প্রতিস্থাপন নিয়ে সংবাদ মাধ্যমের প্রচারিত এত বেশি খবরে রীতিমতো বিরক্ত তিনি৷
সর্বশেষ খবর
-
‘১৫ বছরের দুর্নীতির অভিশাপ…’, আশিসের মৃত্যুতে কালীঘাটকেই দায়ী ঋতব্রতর, কী বললেন অভিষেক?
-
‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান
-
এলাচের নামে ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন! আইনি নোটিস শাহরুখ-অজয়-টাইগারকে
-
বিমানবন্দরে চেকিংয়ের সময় যাত্রীর বন্দুক থেকে গুলি! আহত শিশু-সহ চার, চাঞ্চল্য বারাণসীতে
-
হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ? সিদ্ধান্ত নেবে ভারতের আদালতই, দু’দেশের আলোচনা তুঙ্গে