সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নিজেদের ২১ তম জন্মদিন পালন করছে ‘ম্যাকডোনাল্ড’৷ সেলিব্রেশনে সামিল হতে পারেন আপনিও! কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন ম্যাকডোনাল্ডের ৯০০ টাকার কুপন৷ হোয়াটসঅ্যাপ থেকে এমন কোনও মেসেজ পেয়েছেন কি? পেয়ে থাকলে বিশ্বাস করবেন না৷ কারণ মেসেজটি মিথ্যে৷

আরও স্পষ্ট করে বলা যাক৷ এটি আসলে একটি স্প্যাম মেসেজ৷ হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপ বা বন্ধুর থেকে এই মেসেজটি পেতে পারেন৷ মেসেজের সঙ্গে একটি লিঙ্ক যোগ করা থাকবে৷ সঙ্গে লেখা থাকবে সেই লিঙ্কে গিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দিন৷ লিঙ্কটি ক্লিক করলেই নতুন একটি পেজে পৌঁছে যাবেন৷ পরপর কয়েকটি প্রশ্নের উত্তর দিতে দিতেই আপনাকে লিঙ্কটি আরও ১০ জনকে পাঠাতে অনুরোধ করা হবে৷ ১০ জনকে মেসেজটি পাঠালে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হবে৷ সেটি ডাউনলোড করে রেজিস্টার করলেই নাকি আপনি পেয়ে যাবেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুড চেনে খাওয়ার ৯০০ টাকার কুপন৷ আসলে তেমনটা হবে না৷ বরং আপনি ওই অ্যাপটি ফোনে ইনস্টল করলেই আপনার ফোনের যাবতীয় খুঁটিনাটি অন্যেরা জেনে নেবেন৷ খাবারের কুপন তো পাবেনই না, অকারণ ডেটাও নষ্ট হবে৷

আসলে ওই অ্যাপটিতে আপনি যত সময় কাটাবেন ততই সেই কোম্পানি লাভবান হবে৷ সুতরাং এই স্প্যাম মেসেজ দেখলেই ডিলিট করে দিন! বন্ধুরাও যাতে ফাঁদে পা না দেন, তার জন্য সতর্ক করে দিন৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা