সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তকারী দলের অন্যতম অফিসার তিনি। গারদের ওপারে ইন্দ্রাণী ও পিটার মুখোপাধ্যায়। এখনও চলছে সে মামলা। এর মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল মুম্বই পুলিশের আধিকারিক দয়ানেশ্বর গানোরের জীবনে। বুধবার ভোররাতে উদ্ধার হল তাঁর স্ত্রী দীপালি গানোরের রক্তাক্ত দেহ। ঘটনার পর থেকে নিখোঁজ তাঁদের একমাত্র ছেলেও। প্রাথমিক তদন্তের পর পুলিশ দাবি করেছে গলা কেটে ছেলেই হত্যা করেছে দীপালিকে। মৃতদেহের পাশে মায়ের রক্তেই একটি বার্তা লিখে গিয়েছেউক্ত। ওই বার্তায় ছেলে জানিয়েছে, মায়ের ব্যবহারে তিতি বিরক্ত হয়ে সে এই কাজ করেছে।
উত্তরকাশীর বাস দুর্ঘটনায় উদ্ধার ২২টি দেহ]
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ কাজ সেরে বাড়ি ফেরেন দয়ানেশ্বর। বাড়ি পৌঁছে বেশ কয়েকবার দরজা খোলার জন্য ডাকাডাকি করেন তিনি। কিন্তু কেউ দরজা না খোলায় সন্দেহ হয় তাঁর। দরজা ভেঙে বাড়িতে ঢোকেন তিনি। ঢুকেই দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী দীপালির দেহ। পাশে পড়ে রয়েছে একটি ছুরি। বাড়ির ভিতরে কোথাও নেই ছেলে। তার মোবাইলে ফোন করা হলে সুইচ অফ বলছে। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে দয়ানেশ্বরই পুলিশে খবর দেন।
[কাল ফাইনাল খেলবে বিজেপিই, লালবাজার অভিযান নিয়ে হুঁশিয়ারি দিলীপের]
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দয়ানেশ্বরের ছেলের খোঁজে শুরু করা হয়েছে তল্লাশি অভিযান। কেন এতটা নৃশংসভাবে হত্যা করল দীপালি গানোরকে? তা নিয়ে আরও খোঁজ চালাচ্ছে পুলিশ। আপাতত পুলিশ সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে দয়ানেশ্বরের ছেলের খোঁজ পাওয়ার। তার হদিশ মিললে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে ধারণা মুম্বই পুলিশের।
[ইরান থেকেই অপহৃত কুলভূষণ, স্বীকার প্রাক্তন পাক গুপ্তচরের]
সর্বশেষ খবর
-
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?
-
প্রাচীন ভারতে নারীদের লম্বা চুলের রহস্য়, ম্যাজিকের মতো কাজ করে ধূপের ধোঁয়া
-
‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’, ভারতীয় বক্সারকে বলেন পাক প্রতিদ্বন্দ্বী, শুনে কী করলেন মোদি?
-
সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ! তল্লাশিতে আটক তিন, হুলস্থূল শান্তিনিকেতনে
-
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’: কেন বন্যপ্রাণের সঙ্গে মানুষের ‘বিরোধিতা’র সম্পর্ক দরকার হল?