সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকা ধর্ষণে ফাঁসির সাজা চেয়ে টানা অনশন করেছিলেন৷ দাবি আদায় হওয়ার পরই অনশন প্রত্যাহার করেছিলেন৷ এবার রাজধানীতে পতিতাবৃত্তি বন্ধ করতে উদ্যোগী হলে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালেওয়াল৷
[ বিছানায় প্রস্রাব, শিশুকন্যাকে গরম হাতা দিয়ে ছেঁকা সৎ মায়ের ]
মহিলাদের উপর অত্যাচারে যদি সবথেকে এগিয়ে থাকে উত্তরপ্রদেশ, তবে দিল্লিও কিছু কম যায় না৷ নির্ভয়া কাণ্ড ঘটেছিল রাজধানীর বুকেই৷ তারপরও অবশ্য নির্যাতন কমার কোনও লক্ষন নেই৷ বরং দিনে দিনে রাজধানী মহিলাদের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে৷ মেট্রো স্টেশনে শ্লীলতাহানি হওয়া থেকে প্রকাশ্যে হেনস্তা কোনওকিছুই বাকি থাকে না৷ প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও ঘটনা খবরের শিরোনামে উঠে আসে৷ মহিলা কমিশনের প্রধান হিসেবে এই ধরনের ঘটনা প্রতিহত করতে যথাসম্ভব আন্দোলনে নামেন স্বাতী৷ দেশবাসী তাঁকে এ কারণে শ্রদ্ধার চোখেই দেখে৷ কিছুদিন আগে নাবালিকা ধর্ষণে ফাঁসির সাজা চেয়ে রাজঘাটে আমরণ অনশনে বসেন স্বাতী৷ সে দাবি আদায়ও হয়৷ এবার তাঁর টার্গেট, রাজধানীকে পতিতামুক্ত করা৷ তিনি বলেন, দিল্লিতে পতিতাবৃত্তি ক্রমাগত বাড়ছে৷ তাঁর মতে, দাসত্বের নিকৃষ্টতম পদ্ধতি হচ্ছে পতিতাবৃত্তি৷ এবং নারীপাচার বাড়ছে এই ব্যবসার ফলেই৷ নাবালিকাদের চুরি করে এনে বিক্রি করে দেওয়া হচ্ছে পতিতালয়ে৷ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা অপহৃত নাবালিকাদের উদ্ধার করে হোমে পাঠাচ্ছে৷ পতিতাদের বিকল্প জীবিকার ব্যবস্থাও করছে৷
কিন্তু এইভাবে পতিতাবৃত্তির মতো বিরাট ব্যবসার শৃঙ্খল ভাঙা যায় না৷ এবার নির্দিষ্ট কিছু পন্থা বের করতেই পথে নামলেন স্বাতী৷ কী করা যায় তা নিয়ে এমসিডি-র সঙ্গে যোগাযোগ করেছেন তিনি৷ কুখ্যাত জি বি রোডে পতিতালয়গুলির মালিক ঠিক কারা তা জানার জন্য ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গেও যোগাযোগ করেছেন৷ তাঁর মতে, পতিতাবৃত্তি যদি আইনসিদ্ধ করা হয় তবে গরিব মহিলাদের সম্মান নিয়ে বাঁচার আর কোনও উপায় থাকবে না৷ তবে এই কাজ বন্ধ করাও এত সহজ নয়৷ সে কথা ভালই জানেন স্বাতী৷ কারণ অনেকের স্বার্থ জড়িয়ে আছে৷ তবে সময় নিয়ে ধীরে ধীরে কীভাবে দিল্লিকে পতিতামুক্ত করা যায়, সে পথ খুঁজতেই তিনি নেমেছেন বলে জানান স্বাতী৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!