NCPI

এনসিপিআই সাংসদরা কি সরাসরি বিজেপিতে? সিদ্ধান্ত নিতে ‘ধীরে চলো’ নীতিতে গেরুয়া শিবির

দলীয় সূত্রের খবর, প্রথমে সুপ্রিম কোর্টে চলা মামলার গতিপ্রকৃতি দেখে নিয়েই পরবর্তী পদক্ষেপ করবে বিজেপি।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৬:২০

options
link
এনসিপিআই সাংসদরা কি সরাসরি বিজেপিতে? সিদ্ধান্ত নিতে ‘ধীরে চলো’ নীতিতে গেরুয়া শিবির
বিজেপিতে মিশবে এনসিপিআই? তুঙ্গে জল্পনা।

এনসিপিআই সাংসদদের নিয়ে সিদ্ধান্ত এখনই নয়। তাঁরা এনসিপিআই ব্যানারেই সংসদে এনডিএকে সমর্থন করবেন, নাকি আগামী দিনে সরাসরি বিজেপিতে যোগ দেবেন, সেটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে গেরুয়া শিবির।

Advertisement

এনসিপিআই-এর ব্যানারে থাকা কুড়ি সাংসদকে এনডিএ-র ছাতার তলায় আনার ক্ষেত্রে করতে তাড়াহুড়ো নারাজ আইনি জটিলতার ফাঁদে যাতে ভবিষ্যতে পড়তে না হয়, সে কারণেই ‘ধীরে চলো’ নীতি নিয়েছে গেরুয়া শিবির। দলীয় সূত্রের খবর, প্রথমে সুপ্রিম কোর্টে চলা মামলার গতিপ্রকৃতি দেখে নিয়েই পরবর্তী পদক্ষেপ করবে বিজেপি।

Advertisement

শিব সেনার উদ্ধব শিবিরের ছয় সাংসদের শিন্ডে গোষ্ঠীতে যোগদান ঘিরে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট লোকসভার স্পিকার ওম বিড়লার জবাব তলব করেছে। সেই মামলার রায় ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে বিজেপি। তাই এনসিপিআই-এর কুড়ি সাংসদকে সংসদে স্বীকৃতি দেওয়া হবে, নাকি সরাসরি বিজেপিতে যোগদান করানো হবে-সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এরই মধ্যে দলত্যাগ বিরোধী আইন অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন নির্দল সাংসদ কপিল সিব্বাল। ফলে আইনি দিকটি আরও সতর্কতার সঙ্গে খতিয়ে দেখতে চাইছে বিজেপি নেতৃত্ব।

Advertisement

আগামী মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে এনসিপিআই-এর কুড়ি সাংসদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। সূত্রের খবর, ওই বৈঠকেই কুড়ি সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং বিজেপিতে যোগদানের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। বৈঠক প্রথমে শুক্রবার হওয়ার কথা থাকলেও দিল্লিতে ককরোচ বৈঠকের আবহে সেটি পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। তবে এখন যা পরিস্থিতি তাতে এনসিপিআইয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে গেরুয়া শিবির।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.