সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়া কর্মীকে জুতোপেটা করা নিয়ে এবার মুখ খুললেন শিব সেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাওয়াত৷ শুক্রবার, মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে রাওয়াত বলেন, শিব সেনা রবীন্দ্র গায়কোয়াড়ের আচরণের সমর্থন করে না৷ তবে প্রয়োজনে দলের নেতারা ‘হাত তুলবেন’৷
[OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’!]
বৃহস্পতিবার, এক এয়ার ইন্ডিয়ার কর্মীকে জুতোপেটা করেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ তারই প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রাওয়াত৷ তবে গায়কোয়াড়কে একপ্রকার সমর্থন জানিয়েই তিনি বলেন, কেন ওই নেতা এমন ব্যবহার করতে বাধ্য হলেন তা জানা দরকার এবং ভবিষ্যতে যদি প্রয়োজন মনে করেন তবে দলের নেতারা হাত তুলতেই পারেন৷
[নতুন বিধায়কদের মধ্যে ১৪৩ জনই ফৌজদারি মামলায় অভিযুক্ত]
এদিন, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও তোপ দাগেন রাওয়াত৷ তিনি বলেন, গায়কোয়াড়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে যে তৎপরতা এয়ার ইন্ডিয়া দেখিয়েছে, যাত্রী পরিষেবার ক্ষেত্রে তা দেখতে পাওয়া যায় না৷ তবে আইন আইনের পথেই চলবে এবং অভিযুক্ত নেতার উপর দলীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন রাওয়াত৷
[নতুন বিধায়কদের মধ্যে ১৪৩ জনই ফৌজদারি মামলায় অভিযুক্ত]
এয়ার ইন্ডিয়া কর্মীকে হেনস্তা করার জন্য শুক্রবার মহারাষ্ট্রের ওসমানাবাদের রবীন্দ্র গায়কোয়াড়ের টিকিট বাতিল করে দেয় ইন্ডিগো৷ এছাড়াও এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমানসংস্থা সাংসদের বিমানযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ তবে এ নিয়ে অনড় অভিযুক্ত শিব সেনা নেতা৷ তিনি জানিয়েছেন, কোনও মতেই তিনি ক্ষমা প্রার্থনা করবেন না৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের