সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “প্রয়োজনে কাশ্মীরের প্রতিটি যুবককে ‘সুইসাইড বম্বার’ তৈরি করা হবে! তারা কাশ্মীর উপত্যকাকে ভারতীয় সেনার সমাধিক্ষেত্র করে তুলবে৷” শনিবার এই ভাষাতে কেন্দ্রীয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানাল কাশ্মীরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি, হিজবুল মুজাহিদিনের চিফ কম্যান্ডার সৈয়দ সালাহউদ্দিন৷
কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার একাধিকবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বৈঠকের ডাক দিলেও সমস্যা মেটেনি৷ রবিবারও থমথমে রয়েছে উপত্যকা৷ এই পরিস্থিতিতে সালাহউদ্দিনের বক্তব্য আগুনে ঘি ঢালার সামিল বলে মনে করছে রাজনৈতিক মহল৷ ৬৯ বছরের হিজবুল কম্যান্ডারের বক্তব্য, “কাশ্মীরি নেতৃত্ব, মানুষ ও মুজাহিদিন মনে করে পোশাকি, শান্তিপূর্ণ আলোচনায় এই সমস্যার সমাধান হবে না৷ অস্ত্রই দেখাতে পারে সমাধানের পথ৷”
ভারতীয় সেনার বিরুদ্ধে ‘টার্গেট ওরিয়েন্টেড আর্মড স্ট্রাগল’ শুরু করার ডাক দিয়েছে সৈয়দ সালাহউদ্দিন৷ পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরবাদে বসে দেওয়া এক সাক্ষাৎকারে তার হুঁশিয়ারি, ভারতীয় সেনাকে কিছুতেই জিততে দেওয়া যাবে না৷ গত দু’মাস ধরে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিবাদে সেনা-পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ৷ পাক সমর্থিত ভারতবিরোধী কাশ্মীরি জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড জিহাদ কাউন্সিলের শীর্ষ নেতা সালাহউদ্দিনের দাবি, পেশিশক্তি দেখিয়ে কাশ্মীর দখল নিতে তৈরি হিজবুল মুজাহিদিনের সদস্যরা৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!