সংবাদ প্রতিদিন ডিজিটালঃ আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই প্রিয় মানুষটির সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন বছর তেইশের মেয়েটি৷ কিন্তু সেই চাওয়ার পরিণতি যে এত নৃশংস হতে পারে, তা বোধহয় কেউ কল্পনা করতে পারেনি৷ বিয়ের মাত্র চারদিনের মাথায় শ্বশুর-শাশুড়ি, স্বামী ও স্বামীর দুই বন্ধু মিলে ওই নববধূকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে দিল শহরের বিভিন্ন প্রান্তে৷ এই নারকীয় ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে৷ ঘটনায় ওই নববধূর স্বামী সিদ্ধেশ, শ্বশুর মনোহর সীতারাম গৌরব, শাশুড়ি মাধুরী, স্বামীর দুই বন্ধু দুর্গেশ ও প্রদীপকে গ্রেফতার করেছে পুলিশ৷
[‘দিলীপের রাতের সঙ্গিনী লকেট’, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক]
গত সপ্তাহে মুম্বই শহরের নানা প্রান্ত থেকে প্রিয়াঙ্কা সিদ্ধেশ গৌরব নামে ওই তরুণীর দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, সিদ্ধেশকে বিয়ের জন্য লাগাতার চাপ দিচ্ছিলেন প্রিয়াঙ্কা৷ এমনকী, শারীরিক সম্পর্ক থাকা সত্ত্বেও বিয়ে করতে না চাওয়ার অভিযোগ সিদ্ধেশের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ চাপে পড়ে শেষপর্যন্ত প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি হয় সিদ্ধেশ৷ বন্ধু দুর্গেশের পরামর্শে বিয়ের পর প্রিয়াঙ্কাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার ছক কষে সিদ্ধেশ ও তার পরিবারের লোকেরা৷ সেইমতো বিয়ের মাত্র চারদিন পর, ঘুমন্ত অবস্থায় প্রিয়াঙ্কাকে শ্বাসরোধ করে খুন করে সিদ্ধেশের বাবা-মা৷ পরে বন্ধু দুর্গেশ ও প্রদীপকে সঙ্গে নিয়ে নিজের সদ্যবিবাহিতা স্ত্রীর দেহ টুকরো টুকরো করে মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে ফেলে আসে সিদ্ধেশ৷
[বুধবারই বরখাস্ত হতে চলেছেন বরকতি!]
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে