সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ পক্ষে, কেউ বিপক্ষে৷ মার্কিন মুলুকের মসনদে বসে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু ভারতবাসীর তা নিয়ে মাথাব্যাথা বেশ কম৷ দেশের এখন চিন্তা ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের ঘোষণার পর থেকেই উত্তাল কাশ্মীর থেকে কন্যাকুমারী৷
ভুল তথ্যের অভাবে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ৷ এদেরই একজন উত্তরপ্রদেশের কুশিনগর জেলার কপ্তানগঞ্জ এলাকার তীর্থরাজ দেবী৷ ষাটোর্ধ্ব মহিলা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা শুনেছিলেন৷ ব্যাঙ্কে গিয়ে তা জমা দেওয়ার কথাও জানতেন৷ কিন্তু জানতেন না ৯ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ এই কারণেই নিজের গচ্ছিত সম্পত্তি ব্যাঙ্কে জমা দেবেন বলে বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করছিলেন তীর্থরাজ দেবী৷ কিন্তু সকালে গিয়ে তিনি দেখতে পান ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে৷ এরপর বুকে ব্যাথার অভিযোগ জানান৷ প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়৷
হৃদরোগেই তীর্থরাজ দেবীর মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয় পুলিশের৷ উত্তরপ্রদেশের এই মহিলার মতো অনেকেই নোট বাতিলের নিয়ম সম্পর্কে অনেক তথ্য জানেন না৷ এর ফলে তাড়াহুড়ো করে টাকা তুলতে বা জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন সকলে৷
(বাড়িতে রাখা ৫০০ বা ১০০০ টাকার নোট নিয়ে কী করবেন?)
সর্বশেষ খবর
-
গারদে গোটা ‘সিং ব্রাদার্স’! ভোট পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেপ্তার বারাবনির ‘ত্রাস’ অসিত সিং
-
বাড়ি ভাঙার বর্জ্য থেকে তৈরি হবে ইট! পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন ‘প্রযুক্তিই হাতিয়ার’
-
সিরিয়ালে দুধে আরশোলা চুবিয়ে খাওয়ার দৃশ্যে শোরগোল! শরীরের জন্য কতটা ক্ষতিকর এই পতঙ্গ?
-
বাটার চিকেনে মজে হালান্ড, নরওয়ে তারকার সাফল্যের ‘সিক্রেট’ আর কোন ভারতীয় খাবার?
-
হিংসা-ঘৃণার পৃথিবীতে আরও বেঁধে থাকার বার্তা দেয় ‘অনেকদিন পর’, কেমন হল?