উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ, ধৃত ৩ নাবালক

ধৃত তিনজনের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:৪৭

options
link
উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ, ধৃত ৩ নাবালক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে আবারও ধর্ষণের শিকার এক মহিলা। পুলিশ সূত্রে খবর, এক মহিলাকে ধর্ষণ করে তিন নাবালক। ইতিমধ্যে, আটক করা হয়েছে ওই অভিযুক্তদের। ধৃত তিনজনের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে সরায় রাজনগর গ্রামের নির্যাতিতা শৌচ করতে মাঠে গিয়েছিলেন। সেই সময় ওই তিন অভিযুক্ত তাঁকে ধরে ফেলে এবং ধর্ষণ করে।নির্যাতিতা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে বেধড়ক মারধরও করে ওই তিন অভিযুক্ত।

Advertisement

[লড়াই ভুলে ISL-এ মিলে যাচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান]

ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে আটক করা হয় অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগে এফআইআর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পোল্যান্ডে আক্রান্ত ভারতীয় ছাত্র, রিপোর্ট তলব সুষমার]

সমাজবাদী পার্টির আমলে উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা অবস্থার মারাত্মক অবনতি ঘটে বলে অভিযোগ বরাবরের। পরপর বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় কেঁপে উঠে রাজ্য। সম্প্রতি, ক্ষমতায় এসেই যোগী আদিত্যনাথ মহিলাদের সুরক্ষা দিতে ও আইন ব্যবস্থা উন্নত করতে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। তাঁর নির্দেশে গঠন করা হয়েছে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’। এবার মহিলাদের উত্যক্ত করলে কড়া সাজা পেতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.