সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতায় তাঁর বিশেষ আকর্ষণ ছিল না৷ তাই সঙ্গমে আগ্রহী দেখাননি তিনি! স্বামীর অপরাধ ছিল এটুকুই! কিন্তু এহেন প্রত্যাখ্যান সহ্য হয়নি স্ত্রীর৷ আর তাই বেধড়ক পিটিয়েছিলেন স্বামীকে৷ মারের চোটে শেষমেশ মৃত্যু হয়েছিল স্বামীর৷ ঘটনার পর গড়িয়েছে বেশ কয়েক বছর৷ অবশেষে ৫৪ বছরের বিমলা ভাগহেলাকে নিজের স্বামীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করল আহমেদাবাদের এক আদালত৷
ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ২ নভেম্বর৷ প্রাথমিকভাবে স্বামীর মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানিয়েছিলেন বিমলাই৷ তবে তিনি নিজেই যে স্বামীর হত্যাকারী তা গোপন করেছিলেন৷ পরে তদন্তে সে সত্য জানা যায়৷ যদিও যৌন লালসার বশে স্বামীকে হত্যা করার বিষয়টি পরে অস্বীকার করেছেন বিমলা৷ বিমলার দাবি, তাঁর স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ তাই বিমলার সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে ভীষণ উদাসীন হয়ে পড়েছিলেন৷ এই অবস্থা থেকে নিজেদের সম্পর্ককে বাঁচাতেই নাকি স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়ে জোরাজুরি করেছিলেন বিমলা৷ আর তাতে স্বামী নরসিংহ বাঁধা দিতে গেলেই বিপত্তি ঘটে! রাগের মাথায় স্বামীকে পিটিয়ে খুন করেন বিমলা৷
বিমলার অপরাধ এতদিন বিচারাধীন ছিল৷ তাঁর দাবির সপক্ষে কোনও যুক্তি দেখাতে পারেননি বিমলা৷ অবশেষে আহমেদাবাদের একটি আদালতে তাকে এই দণ্ড দিলেন বিচারপতি ইউ এম ভাট৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’