স্বামীর খাবার পাতে পোড়া রুটি, তিন তালাকের শিকার গৃহবধূ

ফের কাঠগড়ায় যোগীর রাজ্য৷  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ১৮:৪৬

options
link
স্বামীর খাবার পাতে পোড়া রুটি, তিন তালাকের শিকার গৃহবধূ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাৎক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছে  দেশের সর্বোচ্চ আদালত। দীর্ঘ লড়াইয়ের পর সুবিচার পেয়েছে মুসলিম মহিলা সমাজ। তবুও তিন তালাকের এক ঘটনায় তোলপাড় যোগীর রাজ্য।

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবা জেলার পাহরেটা গ্রামে৷ ওই মহিলা গত বছরই বিয়ে করে এই গ্রামে আসেন৷ চব্বিশ বছর বয়সি ওই মহিলা রান্নাবান্নায় পটু নন৷ রান্না করতে গিয়ে বারবারই রুটি পুড়িয়ে ফেলতেন গৃহবধূ৷ বাড়ির কাজকর্ম না পারায় খোঁটা শুনতে হত তাঁকে৷ শনিবারও রুটি পুড়ে যায় তাঁর৷ অভিযোগ, এই অপরাধে গৃহবধূকে মারধর করেন তাঁর স্বামী৷ এমনকী মহিলার গোটা শরীরে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়৷ প্রায় একটানা তিনদিন ধরে গৃহবধূকে দফায় দফায় নানাভাবে অত্যাচার করা হয়৷ শুধু অত্যাচারেই ক্ষান্ত হয় না গৃহবধূর স্বামী৷ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় সে৷ স্ত্রীকে তিন তালাক দেয় মহিলার স্বামী৷ এমনকী শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতে থাকে ওই মহিলাকে৷ স্বামীর অত্যাচারের সময় শ্বশুরবাড়ির কাউকেই পাশে পাননি বলেও অভিযোগ নির্যাতিতার৷

Advertisement

[ধর্ষকদের ক্ষমা নেই, নির্ভয়া কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড বহাল রাখল শীর্ষ আদালত]

স্বামীর অত্যাচার থেকে রক্ষা পেতে মরিয়া হয়ে ওঠেন গৃহবধূ৷ শ্বশুরবাড়ির লোকজনের চোখ এড়িয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি৷ স্বামীর বিরুদ্ধে তিন তালাক দেওয়ার অভিযোগ দায়ের করেন গৃহবধূ৷ সারা শরীরে সিগারেটের ছ্যাঁকার চিহ্ন পুলিশকে প্রমাণ হিসাবে দেখান মহিলা৷ এরপরই গোটা ঘটনা জানাজানি হয়৷ এএসপি বংশরাজ যাদব বলেন, ‘‘মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷’’ থানার দ্বারস্থ হওয়ার পর থেকেই ফেরার মহিলার স্বামী৷ খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তারির আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা৷

Advertisement

[তাজমহলে বহিরাগতদের নমাজ পড়ায় ‘না’ শীর্ষ আদালতের]

এর আগে উত্তরপ্রদেশের রামপুরে আজিমনগরেও বিনা কারণে তিন তালাকের শিকার হন এক মহিলা৷ বিয়ের পর থেকে মহিলার উপর চরম মানসিক ও শারীরিক নির্যাতন করত তার স্বামী৷ মাসছয়েক অত্যাচারের পর একদিন ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় স্ত্রীকে তালাক দেয় সে৷ সেক্ষেত্রে অভিযোগ করে কোনও ফল পাননি ওই গৃহবধূ৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.