সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসের মধ্যেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল মহারাষ্ট্রের বিজেপি নেতা রবীন্দ্র বওয়ানথাড়ের বিরুদ্ধে। তারপর থেকেই পলাতক ওই নেতা।
ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার চন্দ্রপুর এলাকায়। বিজেপি নেতার কাণ্ডকারখানা ধরা পড়েছে বাসের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতেই স্পষ্ট দেখা যাচ্ছে, অন্যান্য যাত্রীদের সামনেই এক মহিলাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছেন রবীন্দ্র বওয়ানথাড়ে। অশালীন অবস্থায় ওই মহিলার সঙ্গে ধরা পড়েছে তাঁর ছবি। আর সিসিটিভির এই ফুটেজ ছড়িয়ে পড়ার পরই বিজেপি যুব নেতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ জানান ওই নির্যাতিতা। তাঁর অভিযোগ, ওই নেতাকে তিনি আগে থেকেই চিনতেন। তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্কও গড়ে উঠেছিল। এমনকী মহিলাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ভাল চাকরির ব্যবস্থাও করে দেবেন। কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখেননি। উলটে, যাত্রী ভরতি
বাসে তাঁকে ধর্ষণ করেন বলেই পুলিশের কাছে বয়ানে জানান মহিলা। আর তারপর থেকে যুব নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
[জলে ডোবা শিশুর উপর ইমামের কেরামতি, চোখের সামনে মৃ্ত্যু]
গোটা ঘটনায় তীব্র বিপাকে পড়েছে মহারাষ্ট্রের শাসন দল। এ বিষয়ে কোনও বিজেপি নেতাই কোনও মন্তব্য করতে চাননি। এমনকী ঘটনায় বিজেপি নেতা যুক্ত থাকায় পুলিশও মুখে কুলুপ এঁটেছে। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টাও চলছে। তবে স্থানীয় এক মারাঠি সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে রবীন্দ্র বওয়ানথাড়েকে।
এর আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে এক বিজেপি নেত্রীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছিল ইন্টারনেটে৷ সেই সেক্স টেপ ফাঁস হয়ে যাওয়ার পরই রীতিমতো সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়৷ রীতিমতো বিপাকে পড়েছিল বিজেপি নেতৃত্ব৷ গোটা ঘটনাটির সত্যতা স্বীকার করে নিয়েছিলেন স্বয়ং নেত্রী৷ এবার ধর্ষণ অভিযোগের মতো ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় ফের মুখ পুড়ল শাসক দলের৷
[ফের মনুয়া কাণ্ডের ছায়া, আমের রসে বিষ মিশিয়ে খুন স্বামীকে]
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও