মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশ কিংবা সেখানে নমাজ পড়ায় বাধা নেই। কিন্তু মূলদ্বার দিয়ে প্রবেশের আবদার করতে পারবেন না তাঁরা। এছাড়াও নারী-পুরুষ একসঙ্গে প্রার্থনালয়ে ঢোকাতেও নিষেধাজ্ঞা থাকবে। শুক্রবার সুপ্রিম কোর্টে জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (Muslim Law Board)।
সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বিতর্কের মধ্যে ধর্মীয় প্রার্থনালয়ে মেয়েদের প্রবেশ সংক্রান্ত মামলা উঠেছিল ন’জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। সেখানে মুসলিম ল বোর্ডের তরফে আইনজীবী এমআর শামসাদ জানিয়েছেন, ইসলাম বিশদে লিখিত একটি ধর্ম। যেখানে নিষিদ্ধ, বাধ্যতামূলক এবং প্রস্তাবনা সুস্পষ্ট। সব বিষয়ে বিস্তারিত নির্দেশ রয়েছে। তিনি আরও দাবি করেন, ইসলামে ধর্মীয় নীতিমালা সুসংগঠিত।
আরও পড়ুন:
মসজিদে নারীদের প্রবেশের বিষয়ে উল্লেখ করে শামশাদ বলেন, মুসলিম নারীদের মসজিদে প্রবেশ এবং নমাজ আদায়ের অনুমতির বিষয়ে ইসলামি সম্প্রদায়গুলোর মধ্যে কোনও মতভেদ নেই। একটি নির্দিষ্ট রীতি রয়েছে, যা পালন করতে হবে। এর পরেই মুসলিম ল বোর্ডের প্রতিনিধি জানান, মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশ কিংবা সেখানে নমাজ পড়ায় বাধা নেই। কিন্তু মূল দ্বার দিয়ে ঢোকার আবদার করতে পারবেন না তাঁরা। পাশাপাশি নারী-পুরুষ আলাদা প্রবেশের বিষয়টিও বাধ্যতামূলক বলে জানান তিনি।
প্রসঙ্গত, মসজিদে বিধিনিষেধ ছাড়াই মহিলাদের নমাজ পড়ার অনুমতি চেয়ে একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে একথা জানান মুসলিম ল বোর্ডের আইনজীবী। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানতে চান যে মহিলাদের মসজিদে প্রবেশের অনুমতি আছে কি না, তখন শামশাদ জানান, বিভিন্ন ইসলামি সম্প্রদায়ের মধ্যে এই বিষয়ে ঐকমত্য রয়েছে। মহিলাদের মসজিদে প্রবেশে কোনও বাধা নেই। তবে একথাও জানান যে মহিলাদের ক্ষেত্রে নমাজপাঠ অপরিহার্য নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফুটবলের পর এবার ক্রিকেটেও মালিকানা, নতুন দল কিনলেন জন আব্রাহাম, সঙ্গী জন্টি রোডস
-
জঙ্গলে লুকিয়ে ১০০০ বছরের প্রাচীন শহর, কেন হয়েছিল জনশূন্য? হতবাক গবেষকরা
-
পার্টনারের সঙ্গে কখনওই ঝগড়া হয় না বলে গর্ব করেন? নেপথ্যে থাকতে পারে ৪ জটিল মনস্তত্ব
-
চিরকালের জন্য বাকিংহাম প্যালেস ছাড়লেন রাজা চার্লস! হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
-
স্বাস্থ্যকর খাবার বানাতে সর্বক্ষণ এয়ার ফ্রায়ারের ব্যবহার, ক্ষতির পরিমাণ বাড়ছে না তো?