সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বর্গ এখন শান্ত৷ তাই নিশ্চিন্তে যাওয়া যেতে পারে তার শোভা দেখার জন্য৷ মুম্বইতে এসে এই আর্জি জানিয়ে গেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ সেই সঙ্গে জানিয়ে গেলেন, একটি ইচ্ছের কথা৷ যা পূরণ করতে পারেন শুধুমাত্র বলিউডের ভাইজান সলমান খান৷
[চুমুর বহরে উঠে এল মহিলার ঠোঁটের মাংস, পলাতক যুবক]
মেহবুবার ইচ্ছে, সুযোগ যদি মেলে তাহলে ভাইজান সলমানই হোক ভূস্বর্গের পর্যটনের মুখ৷ তাঁর মাধ্যমেই জনমানসে ছড়িয়ে পড়ুক উপত্যকার সৌন্দর্যের কাহিনি৷ শুক্রবার মুম্বইয়ে জম্মু-কাশ্মীরের পর্যটনের প্রচারের উদ্দেশ্যেই এসেছিলেন মুফতি৷ যার জন্য একটি প্রচারমূলক ভিডিও তৈরি করেছেন অভিনেতা-পরিচালক ইমরান খান৷ নাম দিয়েছেন ‘সরগোশিয়ান’৷ সেই অনুষ্ঠানেই নিজের মনের কথা জানান উপত্যকার মুখ্যমন্ত্রী৷
[আগ্রায় জোড়া বিস্ফোরণ, ছড়াল আতঙ্ক]
গত বছর থেকেই ক্রমাগত জঙ্গি হামলা, বিক্ষোভের কারণে বারবার বিঘ্নিত হয়েছে জম্মু-কাশ্মীরের শান্তি৷ যাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে রাজ্যের পর্যটন৷ যার উপর নির্ভরশীল ভূস্বর্গের অধিকাংশ মানুষের জীবন-জীবিকা৷ এখন পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গিয়েছে৷ অনেকটা স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি৷ মুম্বই এসে সেই বার্তা দিলেন মুফতি৷ সেই সঙ্গে যেন পরোক্ষে বলিউডের সুলতানকে আমন্ত্রণ জানিয়ে গেলেন উপত্যকার পর্যটনে মুখ হওয়ার জন্য৷ বাকিটা অবশ্য নির্ভর করবে দুই পক্ষের মতামতের উপর৷
[ঘুষ না দিতে পারায় মেলেনি হুইলচেয়ার, হাসপাতালে হেনস্তা রোগীর]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের