যোগী আদিত্যনাথ

‘মোগলরা আমাদের হিরো হতে পারে না’, আগ্রার মোগল মিউজিয়ামের নাম বদলালেন যোগী

নির্মীয়মাণ মিউজিয়ামটির নাম হচ্ছে ছত্রপতি শিবাজির নামে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২০, ০৮:৫২

options
link
‘মোগলরা আমাদের হিরো হতে পারে না’, আগ্রার মোগল মিউজিয়ামের নাম বদলালেন যোগী
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুঘলসরাই স্টেশন, প্রয়াগরাজ, এলাহাবাদ, লখনউ স্টেডিয়ামের পর এবার আগ্রার মোগল মিউজিয়ামের নাম বদলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির নামে এই মিউজিয়ামটির নতুন নাম হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম (Chhatrapati Shivaji Maharaj Museum)।

Advertisement

২০১৬ সালে তাজমহলের কাছে এই মিউজিয়াম এবং সেই সঙ্গে পর্যটকদের জন্য রেস্তরাঁ, স্ট্রিট ক্যাফে, ওরিয়েন্টেশন সেন্টার এবং তাজ হেরিটেজ সেন্টার প্রকল্পের সূচনা করেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাজমহল থেকে মাত্র ১ কিলোমিটার দূরে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি করতে চেয়েছিলেন তিনি। এই মিউজিয়ামটির (Mughal Museum) কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৭ সালে। কিন্তু সরকারি বরাদ্দে ঢিলেমি, এবং যে জমিতে এই মিউজিয়াম তৈরি হওয়ার কথা ছিল, সেখানে উত্তরপ্রদেশের বিদ্যুৎ দপ্তরের একটি অফিস থাকায় কাজ শেষ হতে দেরি হয়। শেষ পর্যন্ত গতবছর যোগীর সরকার এই প্রকল্পটির জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করে। কিন্তু তৈরি হওয়ার আগেই মিউজিয়ামটির নাম বদলে ফেললেন তিনি (Yogi Adityanath renames Mughal Museum)। 

[আরও পড়ুন: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হরিবংশ সিং, ‘দুর্দান্ত আম্পায়ার’, তারিফ মোদির]

সোমবার এক প্রশাসনিক রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রী নাম বদলের সিদ্ধান্ত নেন। সূত্রের দাবি, আধিকারিকদের তিনি জানিয়েছেন মোগলরা আমাদের আদর্শ হতে পারে না। তাই, এই মিউজিয়ামটির নাম হবে ছত্রপতি শিবাজির নামে। প্রশাসনিক বৈঠক শেষে টুইটারে নাম বদলের কথা ঘোষণা করেন যোগী। বলেন, “আগ্রার নতুন মিউজিয়ামটির নাম হবে শিবাজি মহারাজের নামে। আপনাদের নতুন উত্তরপ্রদেশে দাসত্বের মানসিকতার কোনও চিহ্ন থাকবে না। ছত্রপতি শিবাজি মহারাজ আমাদের হিরো। জয় হিন্দ, জয় ভারত।” আসলে ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম সংস্কৃতির সঙ্গে যুক্ত জায়গাগুলির গৈরিকিকরণের চেষ্টা করে চলেছেন যোগী। আগ্রার মোগল মিউজিয়ামের নাম বদল তারই অংশ মাত্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.