সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে রাজ্যে একের পর এক পরিবর্তন আনছেন যোগী আদিত্যনাথ। বেআইনি কসাইখানা বন্ধ করা থেকে মহিলাদের ইভটিজিং রুখতে অ্যান্টি-রোমিও স্কোয়াড, তাঁর মাস দেড়েকের জমানায়, এসবের সাক্ষী হয়েছে রাজ্যবাসী। এবার কোপ পড়ল বিরোধীদের নিরাপত্তার উপর।
বিরোধী দলের একাধিক নেতা-নেত্রীদের নিরাপত্তার মান খানিকটা শিথিল করলেন আদিত্যনাথ। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, ছেলে অখিলেশ যাদব এবং মায়াবতীও। এর পাশাপাশি রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব এবং রামগোপাল যাদব। নিরাপত্তার মান কমেছে শিবপাল যাদব এবং আজম খানের মতো সপা নেতাদেরও।
[পাকিস্তানেই লুকিয়ে আল কায়দা প্রধান জাওয়াহিরি, দাবি মার্কিন পত্রিকার]
উল্টো দিকে একাধিক বিজেপি নেতার নিরাপত্তা আরও আঁটসাট করার ব্যবস্থাও করেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। বিজেপি নেতা বিনয় কাটিয়ার পাবেন Z ক্যাটাগরির নিরাপত্তা। শনিবার নিরাপত্তা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রাত থেকেই এই নিয়ম বলবৎ করা হয়েছে। ১৫১ জন ভিআইপি উন্নতমানের নিরাপত্তার আওতায় ছিলেন। তবে তাঁদের মধ্যে ৪৬ জনের নিরাপত্তার মান কমল। বিএসপি-র জাতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ সতীশ চন্দ্র মিশ্রর জন্য কোনও বিশেষ নিরাপত্তা রইল না।
[ভিক্ষা দেবেন না, চাঁদিফাটা গরমেও রাস্তায় বসে আর্জি বৃদ্ধের]
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে কোনও নেতা-মন্ত্রীর গাড়িতে আর লাল বাতি ব্যবহার করা যাবে না। সুতরাং মন্ত্রী বা নেতার ভিআইপি গাড়ি আলাদা করে চিহ্নিত করার আর উপায় নেই। ফলে Z ক্যাটাগরির নিরাপত্তার মাধ্যমেই নিজের দলের নেতাদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন আদিত্যনাথ।
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে