সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিডিওটি দেখে মনে হতেই পারে কোনও বলিউড ছবির শুটিং চলছে৷ কারণ বড়পর্দায় সুপারস্টার সলমন খানকে ট্রেনের ছাদে দাঁড়িয়ে থাকতে বা কিং খানকে চলন্ত ট্রেনের ছাদে নাচতে দেখেছেন দর্শকরা৷ তাই এমন ছবি নতুন নয়৷ কিন্তু ঘটনা হল, এটি শুটিং নয়৷ মুম্বইয়ের লোকাল ট্রেনের ছাদে এমনই ভয়ংকর স্টান্ট দেখাচ্ছেন এক ব্যক্তি৷
মুম্বইয়ের মুমব্রা স্টেশন থেকে সেন্ট্রাল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল লোকাল ট্রেনটি৷ সেই সময়ই দেখা যায়, চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি৷ ইলেকট্রিক পোস্টগুলি সামনে আসতেই মাথা নামিয়ে নিচ্ছেন অত্যন্ত নিপুনভাবে৷ দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে৷ লোকাল ট্রেনের ছাদে যাতে এধরনের ঘটনা না ঘটে, তার জন্য এর আগেও রেলমন্ত্রক কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল৷ তা সত্ত্বেও এমন ঘটনা ঘটল৷ স্টান্টম্যানের খোঁজ শুরু করেছে রেল পুলিশ৷
মনে জোর থাকলে দেখে ফেলুন ভিডিওটি৷
সর্বশেষ খবর
-
‘সরকার আপনাদের কথা শুনেছে’, আন্দোলনকারীদের বার্তা হেমন্তের, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর
-
নগ্ন শরীরে পুরুষ-মহিলা একযোগে শামিল সাইকেল র্যালিতে, কোন উদ্দেশ্যে এমন উদ্যোগ?
-
কালী বেশে ‘নগ্ন’ নৃত্য! ‘ভাইরাল হওয়াই উদ্দেশ্য?’, খোঁচা নেটিজেনদের, চেনেন আনন্দীকে?
-
অতিরিক্ত জল ঘাঁটলে তো বটেই, নখ কাটার ভুলেও হয় নখকুনি! এই ঘরোয়া উপায়েই মিলবে স্বস্তি
-
অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব! জেলবন্দি সন্দীপকেও জেরা করতে পারে সিবিআই টিম