IPL 2023

শাকিব কাণ্ডের জের, পরের IPL-এ বাংলাদেশ ক্রিকেটারদের উপর ‘অঘোষিত’ নিষেধাজ্ঞার সম্ভাবনা

আখেরে ক্ষতি বাংলাদেশ ক্রিকেটেরই, বলছে ওপার বাংলার ক্রিকেট মহল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৩, ১৬:৩৩

options
link
শাকিব কাণ্ডের জের, পরের IPL-এ বাংলাদেশ ক্রিকেটারদের উপর ‘অঘোষিত’ নিষেধাজ্ঞার সম্ভাবনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল মরশুম শুরু হওয়ার পর শাকিব-আল হাসানকে NOC দিতে অস্বীকার বিসিবির। একই সমস্যা লিটন দাস (Litton Das), মুস্তাফিজুরের ক্ষেত্রেও। এমনকী তাস্কিন আহমেদকে এক ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলেও তাঁকে অনাপত্তি পত্র না দেওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনড় মনোভাবের জেরে এবার সেদেশের ক্রিকেটাররাই সমস্যায় পড়তে পারেন। এমনকী, আগামী আইপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা জারি হতে পারে শাকিব, লিটনদের উপর।

Advertisement

আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ক্রিকেটারদের আইপিএল (IPL 2023) খেলার ক্ষেত্রে অসহযোগিতা করছে, সেটা মেনে নিতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। আইপিএল কর্তৃপক্ষও অখুশি। শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে বিসিসিআইকে (BCCI) বিষয়টি জানাবে আইপিএল কর্তৃপক্ষ। তারপর বাংলাদেশ ক্রিকেটারদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা হতে পারে। বিশ্বের তাবড় তাবড় বোর্ড যখন ক্রিকেটার ছাড়ছে, তখন বাংলাদেশ বোর্ড কেন এত গড়িমসি করছে? বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের অন্দরেও ক্ষোভ রয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকে ফিরেই সোজা রিষড়া গেলেন রাজ্যপাল, পুলিশের সঙ্গে অশান্ত এলাকা পরিদর্শন]

এই প্রথম নয়, আগের আইপিএলেও একইভাবে ক্রিকেটারদের আটকে দিয়েছিল BCB। যার জেরে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার গত বছর দল পাননি।  ফ্র্যাঞ্চাইজিগুলির বক্তব্য, বাংলাদেশ ক্রিকেটাররা যে গোটা টুর্নামেন্ট খেলতে পারবেন না, সেটা আগে জানিয়ে দিলেই হত। সেক্ষেত্রে ক্রিকেটারদেরও নাম নথিভুক্ত করা উচিত নয়। এভাবে টুর্নামেন্টের মাঝপথে দলগুলিকে বিপদে ফেলা কেন? ফ্র্যাঞ্চাইজিগুলি এতটাই ক্ষুব্ধ যে, আগামী মরশুমে বাংলাদেশ ক্রিকেটারদের সই করানোর উপর অঘোষিতভাবে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করা হচ্ছে। সেটা হলে আখেরে বাংলাদেশ ক্রিকেটারদেরই লোকসান।

Advertisement

[আরও পড়ুন: শক্তিগড় শুটআউট: খালি হাতে ফেরাতেন না কাউকে! সমাজসেবী হতে রাজনীতির আশ্রয়ে রাজু]

বোর্ডের এই মনোভাব নিয়ে বাংলাদেশ ক্রিকেটারাও বিরক্ত। উদ্বেগ রয়েছে সে দেশের ক্রিকেট মহলে। বিশ্বকাপের (ICC Cricket World Cup) বছরে ভারতীয় বোর্ডের সঙ্গে অকারণ ঝামেলা, মোটেই ভালভাবে নিচ্ছে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তাছাড়া, আইপিএলে খেলার সুযোগ তো বেশি ক্রিকেটার পান না। এ হেন টুর্নামেন্টে ক্রিকেটাররা খেললে আখেরে তো লাভ হত বাংলাদেশ ক্রিকেটেরই। বলছেন প্রাক্তনরাও। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.