Hardik Pandya

ম্যাচ হেরে ২৪ লক্ষ টাকা জরিমানা হার্দিকের! শাস্তির মুখে রোহিতও

আইপিএল শাস্তি দল মুম্বইয়ের প্রথম একাদশের বাকি তারকাদেরও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৪, ১১:১০

options
link
ম্যাচ হেরে ২৪ লক্ষ টাকা জরিমানা হার্দিকের! শাস্তির মুখে রোহিতও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) লাগাতার সমালোচনা আর পরাজয়ে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স। নেতৃত্ব থেকে দলের পারফরম্যান্স- সব ক্ষেত্রেই বিশ্লেষকদের নিশানায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবার লখনউ সুপার জায়ান্টসের কাছে পরাস্ত হয়ে বিরাট আর্থিক জরিমানার মুখে পড়লেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। শাস্তি পেলেন রোহিত শর্মাও। একেই যেন বলে মরার উপর খাঁড়ার ঘা।

Advertisement

কেএল রাহুলদের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল হার্দিককে। শুধু তাই নয়, দেরি করে খেলা শেষ করায় মুম্বই দলের প্রথম একাদশের প্রত্যেককে জরিমানা করা হয়েছে। এমনিতে এই অপরাধ প্রথমবার করলে অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু যেহেতু এ মরশুমে একই ভুল দ্বিতীয়বার করল মুম্বই, সেই কারণেই দ্বিগুণ জরিমানা হল ক্যাপ্টেনের। একইসঙ্গে রোহিত শর্মা-সহ প্রথম একাদশের বাকি তারকাদের গুনতে হবে ৬ লক্ষ টাকা করে।

Advertisement

[আরও পড়ুন: বোমায় উড়িয়ে দেওয়া হবে স্কুল! হুমকি মেলের ধাক্কায় দিল্লির বিভিন্ন এলাকায় আতঙ্ক]

আইপিএলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, “৩০ এপ্রিল লখনউয়ের ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য হার্দিকের জরিমানা হয়েছে। এই ভুল দ্বিতীয়বার হওয়ায় আইপিএলের কোড অফ কনডাক্ট মেনে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ প্রথম একাদশের সকলের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।”

Advertisement

মঙ্গলবার কার্যত মরণ-বাঁচন ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) হারে লখনউয়ের কাছে। ৪ উইকেটে মুম্বইকে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখে কেএল রাহুলের দল (Lucknow Super Giants)। অন্যদিকে এই হারের জেরে মুম্বইয়ের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: দ্বিতীয় পর্বের ভোটের হার কীভাবে আচমকা বৃদ্ধি? প্রশ্ন বিরোধীদের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.