সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনি ম্যানিয়ায় আচ্ছন্ন লখনউ। শুক্রবার সিএসকে-র সামনে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচের আগে লখনউ সমর্থকরাই হৃদয় উপুড় করে দিচ্ছেন ধোনির জন্য।
প্রতিপক্ষ দলের ক্রিকেটারের জন্য এমন উজাড় করা ভালোবাসা সচরাচর দেখা যায় না। কিন্তু তিনি ধোনি (MS Dhoni)। দেশের যে প্রান্তেই খেলা হোক, তাঁর জন্য মহাধ্বনি উঠবেই উঠবে।
[আরও পড়ুন: রোহিতের নেতৃত্বে শেষ ওভার খেলল মুম্বই, হার্দিককে পাত্তাই দিলেন না মাধোয়াল]
লখনউ বিমানবন্দরে ধোনিকে দেখার জন্য ভক্তদের ভিড়। ম্যাচ টিকিট কাটা হয়ে গিয়েছে তাঁদের। ভক্তদের স্বীকারোক্তি, ”ধোনির জন্যই মাঠে যাব।”
এক ট্যাক্সি চালক বলছেন, ”ধোনি এখানে জিতুক। আমরা সেটাই চাই।” এক মাঠ কর্মী আবার বলছেন, ”এখানে সাধারণত লখনউ সুপার জায়ান্টসকেই সবাই সমর্থন করেন। কিন্তু চেন্নাই সুপার কিংস আমাদের খুব প্রিয় দল। আমাদের গ্রামেও চেন্নাই জিতলে সবাই খুব আনন্দ পান।”
আরেক ভক্ত বলছেন, ”ধোনি এমন এক ব্যক্তিত্ব যার দারুণ আকর্ষণ ক্ষমতা রয়েছে। দেখলেই মনে হয়, একটু কথা বলি। খুব পরিচিত লাগে। মনে হয় এক বলের জন্য হলেও ব্যাট করতে নামুন এমএস ধোনি।”
আইপিএলের দৌলতে লখনউ এখন লোকেশ রাহুলের শহর হয়ে গিয়েছে। সেই লখনউয়ে ধোনি-আবেগের ঢেউ আছড়ে পড়েছে। উঠছে মহানায়কের নামে স্লোগান।
Lucknow is 💛 #TATAIPL | #LSGvCSK | @msdhoni | @ChennaiIPL pic.twitter.com/pPabaktL3n
— IndianPremierLeague (@IPL) April 19, 2024
[আরও পড়ুন: ‘শুরু হোক ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ’, প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রোহিত]
সর্বশেষ খবর
-
ভিলেন ব্রাজিল ম্যাচ! আইএসএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা, এবারও কি ছোট হবে লিগ?
-
এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩
-
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!
-
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের