সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর (Gautam Gambhir) খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। নিজের উপর থেকে নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেন। তার ফলেই মাঠের মধ্যে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। আইপিএলের ইতিহাসে অন্যতম কুখ্যাত অধ্যায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নবীন উল হক (Naveen Ul Haq)।
গত আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ অগ্নিগর্ভ হয়ে ওঠে। খেলা চলাকালীন একাধিকবার সংঘাতে জড়ান দুই দলের ক্রিকেটাররা। অশান্তি চরমে ওঠে ম্যাচের পরে। ঝগড়ায় জড়িয়ে পড়েন বিরাট (Virat Kohli)-নবীন। সেই দ্বন্দ্বে তৃতীয় চরিত্রের ভূমিকায় ছিলেন গম্ভীর। সেসময় আফগান ক্রিকেটার নবীনের পাশেই ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। নিন্দুকেরা বলেন গম্ভীরই সেই ঝামেলায় অনুঘটকের কাজ করেছিলেন।
[আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই চেন্নাই শিবিরে বড় ধাক্কা, খেলতে পারবেন না তারকা ওপেনার]
নিন্দুকদের সঙ্গেই কার্যত সহমত হলেন লখনউয়ের পেসার। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নবীন বলেন, “আমরা বেঙ্গালুরুতে ম্যাচ খেলতে গিয়েছিলাম। শেষ বলে মানকাডিং করে আমাদের ব্যাটারকে আউট করার চেষ্টা করে ব্যাঙ্গালোর। তাতেই ক্ষেপে গিয়েছিলেন গম্ভীর। এত উত্তেজিত হয়ে পড়েছিলেন যে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।” নবীনের কথায়, ওই ম্যাচের রেশ থেকে গিয়েছিল গম্ভীরের মধ্যে। তার পরেই দুই দলের ফিরতি ম্যাচে মাঠের মধ্যে বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এলএসজি মেন্টর।
তবে গোটা ঘটনাটা খুবই অখেলোয়াড়সুলভ হয়েছিল বলে মেনে নেন নবীন। আইপিএলের সময়ে বিরাটের সঙ্গে ব্যাপক অশান্তি হলেও পরে তা মিটিয়ে নেন আফগান পেসার। ২০২৩ বিশ্বকাপের ভারত বনাম আফগানিস্তান ম্যাচে একে অপরকে বুকে জড়িয়ে ধরেছিলেন দুই তারকা। পরে নবীন বলেছিলেন, “বিরাট দারুণ ক্রিকেটার। মাঠের ভেতরে অনেক ঘটনাই ঘটে থাকে। কিন্তু মাঠের বাইরে আমাদের মধ্যে কোনও বিরোধিতা নেই।” তাহলে কি অশান্তির জন্য গম্ভীরকেই দায়ী করলেন নবীন? সাক্ষাৎকারের পরে উঠছে প্রশ্ন।
[আরও পড়ুন: টিকিটের দাম ১.৬৮ কোটি! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে তুঙ্গে উত্তেজনা]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা