সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের বিধ্বংসী যুগলবন্দি ঘুম উড়িয়েছে বহু বোলারের। মাঠের বাইরেও রিঙ্কু সিং (Rinku Singh) আর আন্দ্রে রাসেলের (Andre Russell) বন্ধুত্বে মুগ্ধ ভক্তরা। ফের একবার মাতিয়ে দিলেন তাঁরা। তবে এবার বাইশ গজে ব্যাট হাতে নয়। বরং গানের সুরে সমর্থকদের মন জিতে নিল রিঙ্কু-রাসেল জুটি।
পর পর দুম্যাচে জয় পেয়েছে কেকেআর (KKR)। চিন্নাস্বামীতে গিয়ে উড়িয়ে দিয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরুকে। পরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। বিশাখাপত্তনমে সেই ম্যাচের আগে সোশাল মিডিয়ায় কেকেআরের পোস্ট করা ভিডিওয় ফুরফুরে মেজাজে পাওয়া গেল গোটা টিমকে। যেখানে টিম মালিক শাহরুখ খানের সিনেমা ‘ডাঙ্কি’র গান শোনা গেল রিঙ্কু আর রাসেলের গলায়।
[আরও পড়ুন: কয়েক মাসেই শাহিন আফ্রিদিতে মোহভঙ্গ, পাকিস্তানের অধিনায়ক পদে ফিরলেন বাবর]
সেই ভিডিওয় দেখা গিয়েছে বিমানে বসে রিঙ্কু ‘লুট পুট গয়া’ গানটি গাইছেন। তার পর জানান, এই গানটি তিনি গাইছেন রাসেলের জন্য। যা শুনে আপত্তি জানান দ্রে রাস। রিঙ্কুকে গানটি গাইতে বারণ করেন তিনি। কারণ এই গানটি তাঁর গাওয়ার কথা। কিছুক্ষণের জন্য রিঙ্কুও যেন অবাক হয়ে যান রাসেলের কথা শুনে। নিজেই তার পর ‘লুট পুট গয়া’ গাইতে থাকেন ক্যারিবিয়ান মহাতারকা। যা শুনে প্রবল হাসিতে ফেটে পড়েন সতীর্থরা।
Who did it better – Dre or Rinku 😂💜 pic.twitter.com/mpRNYsGEX5
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2024
সোশাল মিডিয়ায় কেকেআরের পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা, ‘কে ভালো গাইল- দ্রে নাকি রিঙ্কু?’ নাইট ভক্তরা যদিও শুধু গানের লড়াই নয়, ব্যাট হাতেও তাঁদের যুগলবন্দি দেখতে চায়। আইপিএলের প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে যার ঝলক দেখেছে ক্রিকেট দুনিয়া। দিল্লি ম্যাচেও কি ব্যাট হাতে ‘হাই মেটাল’ বাজাবেন কিং খানের দলের ক্রিকেটাররা?
[আরও পড়ুন: বাংলা শিখছেন হিলি, শাড়ি-চুড়ির বাঙালি সাজে মজে অজি অধিনায়ক]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?