সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে স্টিচ নিয়ে আইপিএলে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১৫ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়েছেন তিনি। সেই উপলক্ষ্যে একটি বেসরকারি চ্যানেলে কোহলিকে নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জয় বাঙ্গারও (Sanjay Bangar)। তিনিই কোহলি সম্পর্কে অজানা তথ্য জানিয়েছেন।
কোহলির দৃঢ়তা নিয়ে বক্তব্য পেশ করেছেন বাঙ্গার। তিনি বলেছেন, হাতে স্টিচ নিয়ে ব্যাট করতে নামেন কোহলি। শেষমেশ সেঞ্চুরি করে থেমেছিলেন তিনি। বাঙ্গার বলেন, ”আমার একটি ম্যাচের কথা মনে পড়ছে। সম্ভবত কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলাটা ছিল। স্টিচ নিয়ে খেলে ১৫ ওভারের ম্যাচে সেঞ্চুরি করেছিল কোহলি।”
[আরও পড়ুন: মেসির স্ট্যাচু রাখা হবে কনমেবলের মিউজিয়ামে, বিশ্বকাপ জয়ের উদযাপন চলছেই]
২০১৬ সালের ম্যাচের উল্লেখ করেছেন বাঙ্গার। সেই বছরটাই সেরা গিয়েছিল কোহলির। ১৬টি ইনিংস থেকে ৯৭৩ রান করেছিল বিরাট।
পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা ছিল বৃষ্টি বিঘ্নিত। প্রথমে ব্যাট করে আরসিবি ১৫ ওভারে তিন উইকেটে ২১১ রান করে। কোহলি ও ক্রিস গেইল ওপেনিং জুটিতে ১৪৭ রান জোড়েন। কোহলি ৫০ ডেলিভারিতে ১১৩ রান করেন। সন্দীপ শর্মার বলে শেষমেশ আউট হয়ে যান কোহলি। জবাবে রান তাড়া করতে নেমে ১৪ ওভারে পাঞ্জাব করে ৯ উইকেটে ১২০ রান। ৮২ রানে ম্যাচ জেতে আরসিবি।
[আরও পড়ুন: ‘ক্রিকেট কিট কেনার জন্য একদিন দুধের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দিত রোহিত’, স্মৃতিচারণ প্রজ্ঞান ওঝার]
সর্বশেষ খবর
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ