সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশা এফসিকে হারিয়ে আইএসএল ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তোনিও হাবাসের ছেলেরা ২-০ গোলে মাটি ধরায় লোবেরার ওড়িশা এফসিকে। দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জেতার ফলে ফাইনালে চলে যায় সবুজ-মেরুন ব্রিগেড।
সোমবার আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় মুম্বই সিটি (Mumbai City) ২-০ গোলে হারায় এফসি গোয়াকে। সোমবার ম্যাচ জেতার ফলে মুম্বই সিটি এগ্রিগেটে ৫-২ গোলে জিতে ফাইনালে পৌঁছে যায়। মুম্বইয়ের হয়ে গোল করেন জর্জ পেরেরা দিয়াজ এবং ছাংতে। প্রথম সাক্ষাতে মুম্বই সিটি ৩-২ গোলে ম্যাচ জিতেছিল।
[আরও পড়ুন: ভাগ্যিস ছক্কা মারিনি! ম্যাচ জিতিয়ে মাথায় হাত, ঈশ্বরকে ধন্যবাদ বিরাটের]
এদিনও মুম্বইয়ের দাপট বজায় থাকল। আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ দেখতে মাঠে উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের সামনেই মুম্বই ম্যাচ জিতে পৌঁছে গেল ফাইনালে। আইএসএল ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফাইনালের বল গড়াবে ৪ মে।
এই যুবভারতীতেই মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ফাইনালে মুখোমুখি ফের দুই দল। মোহনবাগান ও মুম্বই দলে রয়েছে দুর্দান্ত সব ফুটবলার। দারুণ এক ফাইনালের অপেক্ষায় যুবভারতী। আর সল্টলেক স্টেডিয়ামে খেলা মানেই ফুলহাউজ গ্যালারি। দর্শকদের শব্দব্রহ্ম দ্বাদশ ব্যক্তি মোহনবাগানের।
[আরও পড়ুন: ইডেনে বেল বাজিয়ে ম্যাচের শুভারম্ভ সৌরভের, টস জিতে ব্যাটিং দিল্লির]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী