নিউ মার্কেট অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেলের লিজ হোল্ডার। বুধবার গভীর রাতে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁকে এন্টালি থানার জোড়াসাঁকোর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও এই ঘটনায় আরও ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ম্যানেজার ও এক স্টাফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে আজ বৃহস্পতিবার।
এই বিষয়ে আরও খবর
তারাপীঠের পর বুধবার ভোররাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগে। গভীর রাতে দাউদাউ করে জ্বলে উঠল হোটেল শিখা ইন। ভিতরে আটকে পড়েন বহু আবাসিক। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি। যারা চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন। আহত কমপক্ষে ৬ জন। আবাসিক ও স্থানীয়দের একাংশের দাবি, ওই হোটেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। সেই কারণেই এতটা ভয়ংকর পরিস্থিতি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এসি বিস্ফোরণের জেরে এই পরিণতি হয়ে থাকতে পারে।
এই কাণ্ডের পর একাধিক পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হোটেল ‘শিখা ইন’ আপাতত অনির্দিষ্টকালের বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শহরের ১৬টি বরোর বাণিজ্যিক কাঠামোর নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডে। এই ঘটনায় ইতিমধ্যে ৫ সদস্যের সিট গঠন করা হয়েছে। তাতে পুরসভার লাইসেন্স বিভাগকে যক্ত করা হয়েছে। এছাড়া কেএমডিএ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, দমকল এবং সিইএসসি-র প্রতিনিধিরাও থাকবেন।
আগামী ২৫ আগস্ট থেকে শহরের ১৬টি বরোর অধীনে থাকা সমস্ত বাণিজ্যিক আবাসনগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা, লাইসেন্সের মেয়াদ খতিয়ে দেখা হবে। এছাড়া মার্কেট, হোটেল এবং অন্যান্য জনবহুল জায়গাগুলির সুরক্ষা ব্যবস্থাও খতিয়ে দেখবে ওই কমিটি। তারপর আগামী ১ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে। অবিলম্বে ফায়ার অডিট সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়ালও।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘যাদবপুর দেশবিরোধী তৈরি…, ইনশাআল্লা চলবে না’, হুঙ্কার শর্বরীর, বামনেত্রীর পালটা, ‘গুন্ডাদমন আইন’
-
শুধু এটিএম নয়, ডিজিটাল লেনদেনেও সীমা বাঁধল SBI! বারবার টাকা তুললেই কাটবে চার্জ
-
রান্নায় নুন বেশি? রইল টক দই, গুড়-সহ নোনতাভাব কমানোর ৬ সেরা উপকরণ
-
নিজ দেশেই সাদা-কালোর বিভাজন! ভগবতের সফরের আগেই সংঘকে নিষিদ্ধের দাবি মার্কিন কর্তা আসিফের
-
শিখ-বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হন, তিহার জেলেই মৃত্যু প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের



