নেই বৈধ পাসপোর্ট-ভিসা, শহরে ধৃত ১০ নাইজেরীয়

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০১৭, ১৪:০৩

options
link
নেই বৈধ পাসপোর্ট-ভিসা, শহরে ধৃত ১০ নাইজেরীয়
ছবিটি প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈধ পাসপোর্ট নেই, নেই ভিসাও। তা সত্ত্বেও বহাল তবিয়তে এ শহরে বাস করছিল ১০ জন নাইজেরীয়। গোপন সূত্র খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করল পূর্ব যাদবপুর থানার পুলিশ।

Advertisement

পূর্ব যাদবপুর থানার অন্তর্গত ৯৪ অহল্লা নগরে পুলিশ ও এসসিও-র আইএমএস বিভাগের আধিকারিকরা তল্লাশি চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় দশজন নাইজেরীয়কে। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই বেআইনিভাবে সেখানে বাস করছিল তারা। নিয়ম ভেঙে এ দেশে থাকার কারণে ২০০৪ ফরেনার্স আইনের ১৪এ(বি) নম্বর ধারা অনুযায়ী, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা কোন উদ্দেশ্যে বিনা বৈধ পাসপোর্ট ও ভিসায় দিনের পর দিন কলকাতায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.