Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Murshidabad

গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা?

বুধবার সকালে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুরে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাড়িতে আগুন লাগে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৭:০২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৭:০২

options
link
গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা? zoom
বিল্ডিংয়ের চতুর্থ তলায় আগুন। ঘটনাস্থলে দমকল বাহিনী। নিজস্ব চিত্র।
Advertisement

গরুপাচার মামলায় ভবনটি সিজ করেছিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। এনামুল হকের আত্মীয়দের সেই পরিত্যক্ত ভবনের চারতলায় আগুন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন লাগা নিয়ে একাধিক প্রশ্ন ওঠেছে। ফাঁকা ভবনে কী করে আগুন লাগল? ভবনটিতে বিদ্যুৎ সংযোগ নেই বলেই জানা যাচ্ছে। সে ক্ষেত্রে শর্ট সার্কিটের সম্ভাবনাও থাকছে না। তাহলে কী করে আগুন? তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার সকালে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুরে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ‘সোনার বাংলা’ অনুষ্ঠান বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দমকল ও পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই বিল্ডিং থেকে গরুপাচার চক্রের চলত বলে অভিযোগ ওঠে। বাড়িটি সিজ করেছিল সিআইডি। অভিযোগ, এনামুল হকের আত্মীয়েরা একসময় ওই বাড়িতে বসবাস করতেন। সেখান থেকেই গরুপাচার চক্র পরিচালিত হত বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, সেই সময় বিল্ডিংটিতে মার্বেল ও আসবাবপত্র বিক্রির ব্যবসাও চলত। পরে সিআইডি তদন্তে যায় এই আবাসনে। তদন্তের পর থেকেই সেটি সিল করে দেয় সিআইডি। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বাড়িটি। স্থানীয়দের অভিযোগ, পরবর্তী সময়ে কয়েকজন মাদকাসক্ত যুবক পিছনের দিক দিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে সেখানে আড্ডা দিতেন। প্রাথমিকভাবে তাঁদের ব্যবহৃত কোনও সামগ্রী থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এখানেই আরও প্রশ্ন উঠছে, আবাসনের চারতলায় কেন উঠেন মাদকাসক্ত যুবকরা। কীভাবেই বা উঠত? এদের ব্যবহার করেই কি আগুন লাগার পরিকল্পনা করা হয়েছে? তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.