অমাবস্যার ভরা কোটালে উত্তাল হুগলি নদী। এরমধ্যেই বড়সড় বিপত্তি। নদীতে জাহাজ চলাচলের নির্দিষ্ট চ্যানেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর বাঁধে ধাক্কা মেরে ওই বাঁধের রাস্তার কাছাকাছি চলে এল একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) নুরপুর ফেরিঘাটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। যদিও ফেরিঘাটে দুর্ঘটনার সময় কোনও লঞ্চ বা নৌকো না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা হয়। তবে জাহাজের ধাক্কায় নুরপুরে হুগলি নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের আধিকারিকরা।
নুরপুরে এমন ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার নুরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদেশি পণ্যবাহী জাহাজের হুগলি নদীবাঁধে ধাক্কা মারার ঘটনা বা বাঁধের কাছাকাছি চলে আসার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ‘নাওতা ভূম’ নামে কন্টেনার বোঝাই বিশাল জাহাজটি সিঙ্গাপুর থেকে কলকাতা বন্দরের দিকে আসছিল। স্থানীয়দের কথায়, হঠাৎ করেই মাঝনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ক্রমেই নদীবাঁধের দিকে এগিয়ে আসতে থাকে। আতঙ্কে শিউরে ওঠেন মানুষজন। আশঙ্কা সত্যি করে শেষপর্যন্ত নদীর বাঁধেই ধাক্কা মারে ওই পণ্যবাহী জাহাজ।প্রশাসনের আধিকারিকদের কথায়, অমবস্যার ভরা কোটালে ফুঁসছে হুগলি নদী। উত্তাল হুগলি নদী। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

যদিও দুর্ঘটনার অন্যান্য কারণগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে নদীবাঁধে ফাটল দেখা দেওয়ায় ভরা কোটালে এলাকায় জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন।

বলে রাখা প্রয়োজন, নুরপুরে এমন ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার নুরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদেশি পণ্যবাহী জাহাজের হুগলি নদীবাঁধে ধাক্কা মারার ঘটনা বা বাঁধের কাছাকাছি চলে আসার ঘটনা ঘটেছে। বারবার কেন এমন একই দুর্ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন।
সর্বশেষ খবর
-
১৭ আগস্ট থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা, ‘ঝাড়াই বাছাই’ পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?
-
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং