IPS Transferred

পালাবদলের বঙ্গে পুলিশে বিরাট পরিবর্তন, ডায়মন্ড হারবার-সহ বদলে দেওয়া হল ১৭৯ আইপিএসকে

একসঙ্গে সরিয়ে দেওয়া হল ১২ জন পুলিশ সুপারকে।

Advertisement
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৫:৫২

options
link
পালাবদলের বঙ্গে পুলিশে বিরাট পরিবর্তন, ডায়মন্ড হারবার-সহ বদলে দেওয়া হল ১৭৯ আইপিএসকে
প্রতীকী ছবি।

পুলিশে বিরাট রদবদল। একসঙ্গে ১৭৯ জন আইপিএসকে বদলির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল ডায়মন্ড হারবার-সহ ১২ পুলিশ সুপারকে। 

Advertisement

বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্রা কুমারকে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ওয়্যারলেস শাখার দায়িত্ব। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ঈশানী পালকে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম শাকার ডিসির দায়িত্ব। বেঙ্গল এসটিএফের সুপার পারিজাত বিশ্বাসকে পাঠানো হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে।

পালাবদলের পর রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করেছিল শুভেন্দু সরকার। তৃণমূল জমানায় যাঁদের বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠেছিল, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থাও করা হয়েছে। এবার পুলিশে বিরাট পরিবর্তন করা হল। একসঙ্গে সরিয়ে দেওয়া হল ১৭৯ জন আইপিএসকে। তাঁদের মধ্যে রয়েছেন ১২ জন পুলিশ সুপার। রয়েছেন বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তাঁকে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপির (অ্যাডমিন) দায়িত্ব। জলপাইগুড়ির এসপি অমরনাথ কে-এর পদন্নোতি হয়েছে। এবার তিনি উত্তরবঙ্গের ইনটেলিজেন্স ব্যুরোর ডিআইজির দায়িত্বে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিরও দায়িত্ব বাড়ছে। তিনি এবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি(আর্মড পুলিশ) পদে বহাল হচ্ছেন। বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে। বাঁকুড়ার এসপি সৌমাদিত্য ভট্টাচার্যকে দেওয়া হচ্ছে মালদহ এসটিএফের দায়িত্ব। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকেও সরানো হয়েছে। হুগলি গ্রামীণের সুপার কুমার সানি রাজকে দেওয়া হচ্ছে পুরুলিয়ার দায়িত্ব।

Advertisement

বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্রা কুমারকে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ওয়্যারলেস শাখার দায়িত্ব। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ঈশানী পালকে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম শাকার ডিসির দায়িত্ব। বেঙ্গল এসটিএফের সুপার পারিজাত বিশ্বাসকে পাঠানো হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সরানো হয়েছে পূর্ব বর্ধমানের এসপি সায়ক দাসকে। বেঙ্গল এসটিএফের ডিআইজি সুধীরকুমার নীলাকান্তামকে দেওয়া হচ্ছে সিআইএফ-এর ইন্সপেক্টর জেনারেলের দায়িত্ব। কলকাতা পুলিশের আর্মড পুলিশের জয়েন্ট সিপি শুভঙ্কর ভট্টাচার্যকে পাঠানো হয়েছে ট্রাফিকের ডিআইজি পদে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.