স্টাফ রিপোর্টার: পাথুরিয়াঘাটার ভাঙা বাড়ি থেকে দুই মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ৷ ভেঙে পড়ার আশঙ্কায় মঙ্গলবার বিকেলে বাড়িটি খালি করা হয়৷ ভাড়াটেদের আবেদনে বাড়ির মালিক বাড়ি ভাঙার জন্য পুরসভাকে চিঠিও দেন৷ কিন্তু রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি৷ মাঝরাতে সন্ধ্যা রাই ও শ্বেতা রাই নামে দুই মহিলার দেহ উদ্ধার হয়েছে৷
বিকেল ছ’টা থেকে বাড়ির বাইরে ব্যারিকেড করেছিল পুলিশ৷ কেউ ভিতরে থাকার কথা নয়৷ কিন্তু এই দুই মহিলা কেন ভিতরে ছিলেন তার উত্তর খুঁজছে পুলিশ৷ মৃত দুই মহিলা বাড়িওয়ালা কমলাপ্রসাদ রাইয়ের পুত্রবধূ৷ পুরসভা ও পুলিশকে বাড়ি ভেঙে ফেলার জন্য পাঠানো চিঠিতে যাঁরা সই করেছিলেন তাঁদের মধ্যে মৃতা সন্ধ্যা রাইয়ের নামও আছে৷ এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছিল কাউন্সিলর ইলোরা সাহাকেও৷
বুধবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দফতর কাজ করছে৷ বেলা বাড়ার পর পুরসভার ইঞ্জিনিয়াররাও ঘটনাস্থলে আসেন৷ এদিনও স্থানীয়রা বাড়িটির অদূরে ভিড় করে ছিলেন৷ তাঁরা মঙ্গলবার রাতে বাড়ি ভেঙে পড়ার দৃশ্য মোবাইলবন্দি করেছেন৷ স্থানীয়রা জানিয়েছেন, কাউন্সিলরের কাছে ভগ্নপ্রায় বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করার আবেদন জানাতে গিয়েছিলেন৷ তার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়ল উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের ওই তিনতলা বাড়ির সামনের অংশ৷ ধ্বংসস্তূপের ভিতর থেকে আটকে পড়া ২০ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়৷ রাতে ওই বাড়িটির ভিতর দু’জন আটকে থাকতে পারে বলে দমকলের কাছে খবর আসে৷
রাতে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ তিনি নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ দেখভাল করেন৷ গভীর রাত পর্যন্ত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলে৷ ঘটনাস্থলে যান মন্ত্রী শশী পাঁজাও৷ বাসিন্দাদের পার্শ্ববর্তী ধর্মশালায় আশ্রয়ের ব্যবস্থা করা হয়৷ এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি অংশ৷ বাড়িওয়ালার দাবি, ভাড়াটেদের তিনি সরে যেতে বলেছিলেন৷ কিন্তু ভাড়াটেরা সরছিলেন না৷ ভাড়াটেদের
পাল্টা দাবি, বাড়িওয়ালাকে বারবার বাড়িটি সারানোর কথা বলা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!