অর্ণব আইচ: দুই বালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল দুই প্রৌঢ়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে লেক থানা এলাকার গোবিন্দপুর রোডের কাছে। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[মালা ‘ব্যাকডেটেড’, ট্রোল-মিমে রবীন্দ্রনাথ স্মরণে বাঙালির নয়া প্রজন্ম]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই প্রৌঢ়ের বয়স যথাক্রমে ৫৬ ও ৬০। একজন স্থানীয় একটি আবাসনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত। অন্যজন রঙের মিস্ত্রি। দু’জনেই একে অন্যের পরিচিত। নিরপত্তারক্ষীর সঙ্গে দেখার জন্যই ওই আবাসনে নিয়মিত যাতায়ত করত রঙের মিস্ত্রি। সেখানেই এক স্বেচ্ছাসেবী সংস্থায় পড়তে যেত ১০ ও ১২ বছরের ওই দুই বালিকা। এদিন এক বালিকার গালে শিক্ষিকা কামড়ের দাগ দেখতে পান। দেখেই তাঁর সন্দেহ হয়। কেমন করে বালিকার গালে এমন দাগ হল? প্রশ্ন করেন তিনি। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বালিকা জানায়, ফাঁকা ঘরে তাকে ও অন্য বালিকাকে নিয়ে যাওয়া হত। শরীরের বিভিন্ন জায়গায় হাত দিত দুই প্রৌঢ়। দু’জনের সঙ্গেই এমন অশালীন আচরণ করা হত। আর কাউকে এ বিষয়ে কিছু বলতে বারণ করা হত। এর জন্য লজেন্স ও টাকাও দেওয়া হত।
[মাত্র ১০ টাকায় বিকোচ্ছে মরা মুরগি, তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য]
বেশ কয়েকদিন ধরেই এমনটা চলছিল বলে অভিযোগ। মঙ্গলবারই পুলিশে খবর দেওয়া হয়। লেক থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বালিকাদের মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পুরো ঘটনার উপযুক্ত তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
[দিনভর চলল সওয়াল-জবাব, হাই কোর্টে পঞ্চায়েত মামলার রায় ঘোষণা বৃহস্পতিবার]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?